Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

সারারাত পঞ্চায়েত অফিসের গেট খোলা! অল্পের জন্য রক্ষা সরকারি নথিপত্র

সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: সন্ধ্যের পর থেকে রাতভর খোলা থাকলো পঞ্চায়েত অফিসের মেন গেট। এমনি গাফিলতির অভিযোগ উঠল পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার শান্তিপুর ব্লকের অন্তর্গত বাবলা পঞ্চায়েত অফিসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রে পঞ্চায়েত অফিসের সামনে গাড়ি সরানোর দোকানের এক মিস্ত্রী রাত সাড়ে বারোটার সময় লক্ষ্য করেন, পঞ্চায়েত অফিসের মেন গেট খোলা। পঞ্চায়েত অফিসের কারোর ফোন নম্বর না থাকায় পঞ্চায়েত অফিসের জল সরবরাহকারী এক ব্যক্তিকে ফোন করে গোটা ঘটনা জানান তিনি। এরপর অফিসের জন প্রতিনিধি ও অফিস কর্তাদের ফোন করলেও কেউ ফোন ধরেনি বলে জানান তিনি।

আজ সকালে ওই দরজা দিয়েই পঞ্চায়েতে প্রবেশ করেন কর্মকর্তারা। এই বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান কাজল দত্ত ফোন করার বিষয়টি অস্বীকার করলেও দরজা খোলা রাখার বিষয়টি স্বীকার করেন।

তিনি বলেন, “যিনি এই দায়িত্বে রয়েছেন তিনি অত্যন্ত সচেতন, তবে মানুষ মাত্রই ভুল হয়ে থাকে।”

 কম্পিউটার সেকশন এবং মূল অফিসের দ্বিতীয় দরজা বন্ধ ছিল। প্রধান গেট দিয়ে উপরের হলঘরে যাওয়া সম্ভব হলেও সেখানে কোন জরুরি নথিপত্র নেই। উপপ্রধান নিজেদের আরও সচেতন হওয়ার কথা বলেছেন। তবে স্থানীয়রা প্রশ্ন বলছেন এই গাফিলতির জেরে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories