Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

বিবাহ বিচ্ছেদ গেটস দম্পত্তির, তবে বিশ্ববাসীর একসঙ্গে কাজ করবেন বলে জানালেন উভয়েই

নিউজ ডেস্ক : প্রবল ঐশ্বর্যের মাঝেই ২৭ বছরের বিবাহিত জীবনে ইতি টানলেন বিশ্বের অন্যতম সেরা বিত্তবান বিল এবং মেলিন্ডা গেটস। তাঁদের মতে, এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাওয়ার কোনও জায়গা নেই। দম্পতি হিসেবে তাঁদের আর নতুন কিছু পাওয়ার আছে বলেও বিশ্বাস করেন না দু’জনেই। তবে বিশ্ব বাসীর কল্যাণে দুইজনেই একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন তারা।

টুইটারে একত্রেই বিচ্ছেদের ঘোষণা করেছেন গেটস ফাউন্ডেশনের দুই কর্তা বিল এবং মেলিন্ডা। দু’জনেই লিখেছেন, ‘অনেক ভাবনা চিন্তা এবং আমাদের সম্পর্ককে বাঁচানোর অনেক চেষ্টার পর আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিলাম’।

১৯৮৭ সালে প্রথম দেখা। তারপর ৭ বছর লাগে একে অপরকে চিনতে। ১৯৯৪ এ বিয়ে হয় তাদের। তার পর ২৭ বছর একত্রে পথ চলা অবশেষে তার গন্তব্যে পৌঁছে গেল।

বর্তমানে তিন সন্তান রয়েছে গেটস দম্পতির। একসঙ্গে গেটস ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠা করেছেন দু’জন। সিয়াটলে ২০০০ সালে প্রতিষ্ঠিত সেই সংস্থা গত ২১ বছরে কোটি কোটি ডলার খরচ করেছে বিভিন্ন দেশকে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নত করতে। বিচ্ছেদের ঘোষণায় গেটস দম্পতি লিখেছেন, ‘গত ২৭ বছরে তিনটি অসাধারণ সন্তানকে মানুষ করেছি আমরা। আর একটি সংগঠনের জন্ম দিয়েছি, যা গোটা বিশ্বের মানুষকে স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করতে সাহায্য করবে’। তবে একত্রে দম্পতি হিসেবে তাঁদের আরও এগিয়ে যাওয়ার কিছু নেই। লিখেছেন দু’জনেই।

টুইটার বিবৃতিতে তারা লিখেছেন, ‘বিশ্ববাসীকে ভাল রাখার এই অভিযানে আমাদের বিশ্বাস এখনও একই জায়গায় টিকে রয়েছে। আমরা একসঙ্গেই কাজ করব। তাঁদের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁদের ব্যক্তিগত ক্ষেত্রকে মর্যাদা দেওয়ার আবেদন করেছেন বিল এবং মেলিন্ডা দু’জনেই।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories