Friday, March 6, 2026
28.9 C
Kolkata

গাজায় ইসরায়েলি গুলিতে প্রাণ গেল সাবেক ফিলিস্তিনি বাস্কেটবল খেলোয়াড়ের

গাজায় আবারও রক্ত ঝরল এক ক্রীড়াবিদের। ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের সাবেক জাতীয় বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ শালান। তিনি গত মঙ্গলবার খান ইউনিস এলাকায় খাবার ও ওষুধ সংগ্রহ করতে গিয়ে নিহত হন বলে জানা যায়। শালান ‘দ্য আর্থকোয়েক’ নামে পরিচিত ছিলেন। বয়স হয়েছিল ৪০ বছর। তিনি নিজের পরিবার, বিশেষ করে অসুস্থ মেয়ের জন্য খাবার ও ওষুধের সন্ধানে বের হয়েছিলেন। তার ছয় বছর বয়সী মেয়ে মরিয়ম দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্ত সংক্রমণে ভুগছিল বলে জানা গিয়েছে।

ফিলিস্তিনি বাস্কেটবল ফেডারেশনের মহাসচিব ফারেস আওয়াদ জানিয়েছেন, শালানকে গুলি করে হত্যা করা হয়েছে যখন তিনি তার মেয়ের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলেন। শালান তার খেলোয়াড়ি জীবনে গাজা স্ট্রিপের আল-বুরেইজ সার্ভিসেস ক্লাবের হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি গাজা কাপ ও দুটি সুপার কাপ জিতেছিলেন। তিনি আরও কয়েকটি দলের হয়ে খেলেছেন, যেমন আল-মাগাজি সার্ভিসেস, খান ইউনিস সার্ভিসেস, আল-শাতি সার্ভিসেস, গাজা স্পোর্টস ও ওয়াইএমসিএ। সাম্প্রতিক কালে নিহত হন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা সুলেইমান আল-উবাইদ, যিনি ‘ফিলিস্তিনি পেলে’ নামে পরিচিত ছিলেন।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories