অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এবিসি-র প্রধান দফতরের সামনে শনিবার একটি বিক্ষোভ সভা আয়োজন করা হয়েছিল। দক্ষিণ ব্যাংক এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৪০০ জন মানুষ অংশ নেন।
বিক্ষোভটি আয়োজন করে ‘জাস্টিস ফর প্যালেস্টাইন ম্যাগান-ডজিন’ নামক একটি সংস্থা। এই বিক্ষবসভায় আন্দোলনকারীদের অনেকেই ‘প্রেস’ লেখা জ্যাকেট পরে অংশ নেন, যেখানে গাজায় নিহত সাংবাদিকদের নাম লিখে থাকতে দেখা গেছে।
বিক্ষোভকারীদের দাবি, গাজায় সাংবাদিকদের হত্যা করা হচ্ছে এবং বিশ্ব গণমাধ্যম, বিশেষ করে অস্ট্রেলিয়ার পাবলিক ব্রডকাস্টার এবিসি, তা যথাযথভাবে তুলে ধরছে না। একজন অংশগ্রহণকারী এবিসি কর্মকর্তাদের হাতে নিহত সাংবাদিকদের একটি তালিকাও তুলে দেন বলে জানা যাচ্ছে। বিক্ষোভকারীরা আরো জানান, এবিসি যেন ইসরায়েলের পক্ষ না নিয়ে সত্য ঘটনাগুলি অবিলম্বে প্রকাশ করে। তারা আরও বলেন, ইসরায়েল ফিলিস্তিনি সাংবাদিকদের উপর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে এবং সাংবাদিকদের গাজায় ঢুকতে দিচ্ছে না।সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২৭০-র বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের তুলনায় চার গুণ বেশি।


