Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের ফাস্ট এইড বক্স সরবরাহ

 

শান্ত রাজীব
গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য ১০০টি নিম্নমানের ফাস্ট এইড বক্স, ৪ হাজার পিচ ব্রাশ, ৪ হাজার পিচ পেস্ট ও ৪শত ৫০টি নেইল কাটার সরবরাহ করা হয়েছে। বক্সের ভিতরে দেওয়া হয়েছে মেয়াদোত্তীর্ণ ঔষধ।

গত ১২ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে উপজেলা শিক্ষা অফিসে এ জিনিসপত্র সরবরাহ করা হয়েছে বলে জানাগেছে।

তবে এই সকল জিনিসপত্র স্বাস্থ্য অধিদপ্তরের বিদ্যালয় স্বাস্থ্য কর্মসূচির আওতায় ক্রয় করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা. সুশান্ত বৈদ্য।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিপঙ্কর বালা বলেন, গত ১২ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য ১০০টি ফাস্ট এইড বক্সসহ যে সকল জিনিসপত্র সরবরাহ করা হয় তাহা অত্যন্ত নিম্নমানের। এছাড়া প্রতিটি ফাস্ট এইড বক্সে যে সকল ঔষধ দেওয়া হয়েছে তা সবই মেয়াদোত্তীর্ণ। এমনকি যে পেস্টগুলো দেওয়া হয়েছে তাহাও মেয়াদোত্তীর্ণ।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিদ্যারতন বিশ্বাস বলেন, ফাস্ট এইড বক্সগুলো দেওয়ার পরে ভিতরে কি জিনিসপত্র আছে তা দেখার জন্য আমরা একটি বক্স খুলি। প্রতিটি বক্সে রাখা ওরস্যালাইন, নাপা, এলার্ট, স্যাভলন, পবিসেভসহ সকল ঔষধপত্রের মেয়াদোর্ত্তীর্ণ। তারপরে আমরা এ সকল বক্স্র আর বিদ্যালয়ে বিতরণ করিনি।

উপজেলা শিক্ষা অফিসার অরুন কুমার ঢালী বলেন, নিম্নমানের ফাস্ট এইড বক্স ও মেয়াদোত্তীর্ণ ঔষধ দেখে সাথে সাথেই আমরা বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্যকে জানাই। প্রায় ২মাস অতিবাহিত হলেও তিনি নিম্নমানের এই ফাস্ট এইড বক্স ও অন্যন্যা জিনিসপত্র এখনো ফেরত নেননি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, উপজেলা শিক্ষা অফিস থেকে বিষয়টি আমাকে জানানোর পরে আমি উর্ধতন কতর্ৃপক্ষকে জানিয়েছি। তারা এ বিষয়ে এখনো আমাকে কোন সিন্ধান্ত জানাননি।

গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি কোটালীপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্যর সাথে কথা বলে বিষয়টি সমাধান করবো।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories