Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

অন্তঃসত্ত্বা মহিলাকে জোর করে সিজার করানোর জন্য চাপ, সিজার করতে অস্বীকার করায় জুটল চিকিৎসকের থাপ্পড়

উজ্জ্বল দাস, দুর্গাপুরঃ এক অন্তঃসত্ত্বা মহিলাকে জোর করে সিজার করানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতালের এক মহিলা চিকিৎসকের বিরুদ্ধে। এমনকি ওই চিকিৎসকের কথামতো রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা মহিলাকে চড় মারা হয় বলে অভিযোগ।

কাঁকসার দু’নম্বর কলোনির বাসিন্দা সুনিতা সাহা কে প্রথমে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এখান থেকে শুক্রবার তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই অন্তঃসত্ত্বা মহিলাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এক মহিলা চিকিৎসক জোর করে সিজার করানোর জন্য চাপ দেন। অভিযোগ এরপরই ওই অন্তঃসত্ত্বা মহিলা ও তার পরিবার রাজি না হওয়ায় ওই অন্তঃসত্ত্বা মহিলাকে চড় মারেন ওই চিকিৎসক।

ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ।

ঘটনার কথা স্বীকার করেছেন ওই মহিলা চিকিৎসক। তিনি জানিয়েছেন তিনি বারবার ওই অন্তঃসত্ত্বা মহিলাকে বলেছেন তার যা পরিস্থিতি তাতে তার দ্রুত সিজার করতে হবে। কিন্তু রোগীর পরিবার কোন ভাবেই রাজী হয়নি। এর বেশি কিছু ঘটেনি।

দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার জানিয়েছেন অভিযোগ তিনি শুনেছেন তবে এখনো লিখিত আসেনি। ঘটনার বিষয় সম্পর্কে তিনি এখনো বিস্তারিত কিছু জানেন না তবে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তবে তিনি একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories