Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ইসরায়েলি কারাগারে ভয়াবহ নির্যাতন ফিলিস্তিনিদের ওপর, আন্তর্জাতিক পদক্ষেপের দাবি হামাসের

ফিলিস্তিনি বন্দিদের উপর নিয়মিত নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে হামাস। বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে তারা জানায়, ইসরায়েলি জেলখানাগুলিতে আটক ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ অত্যাচার চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন।

হামাসের অভিযোগ, আটক বন্দিদের মারধর, গায়ে ফুটন্ত জল ঢেলে দেওয়া, কুকুর দিয়ে আক্রমণ করানো থেকে শুরু করে যৌন নির্যাতন পর্যন্ত নানা ধরনের নিষ্ঠুরতা অবলম্বন করা হচ্ছে। এই অভিযোগের পক্ষে বহু প্রত্যক্ষ সাক্ষ্য এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্ট রয়েছে বলেও দাবি করে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হেফাজতে অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের মতে, এই ঘটনা দেখিয়ে দেয় যে ইসরায়েলি কারাগারগুলি পরিকল্পিত ভাবে ফিলিস্তিনিদের হত্যার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

হামাস আন্তর্জাতিক মহলের নীরবতাকে ভয়াবহ অপরাধ হিসেবে আখ্যা দেয়। তাদের বক্তব্য, ইসরায়েলের জেলখানায় এমন নির্যাতন বন্ধ করতে জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থার দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। মানবাধিকার সংস্থাগুলির এক যৌথ রিপোর্টে বলা হয়েছে, ফিলিস্তিনি বন্দিদের ওপর নিয়মিত ভাবে নৃশংস নির্যাতন চালানো হচ্ছে।

বর্তমানে ইসরায়েলি কারাগারে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও আছে। ইসরায়েল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, অভিযোগগুলো সুস্পষ্ট ও বারবার প্রমাণিত, তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories