Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

দুর্গাপুজোর আগে সম্প্রীতির বার্তা, গরিব- দুঃস্থ পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হাসিবুলরা

জৈদুল সেখ, কান্দি: মুর্শিদাবাদের জীবন্তীর হাজরাপাড়ার ‘প্রচেষ্টা ফাউন্ডেশন’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে গরিব ও দুঃস্থ বাচ্চাদের করা হল বস্ত্র বিতরণ। সংস্থার তরফে জানানো হয়েছে, দুর্গাপুজো উপলক্ষ্যে ১০০ জন বাচ্চাকে বিভিন্ন ধরনের পোশাক দেওয়া হয়েছে।

পুজোর আগে দুঃস্থদের হাতে বস্ত্র বিতরণ এক সম্প্রীতির বার্তা দিল। কারণ, এই সংস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হাসিবুল রহমান, সেন্টু সেখ, রাজমিম জাভেদীর মতো মুসলিম দাতারা। যার ফলে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়েছে। এছাড়াও, সুদীপ দে, সুপর্ণা দে, সুমন সাহা, সূর্যপ্রসাদ দীক্ষিতরাও এই সংস্থাকে অর্থনৈতিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

যদিও সংখ্যালঘু দাতারা প্রত্যেকেই প্রচেষ্টা ফাউন্ডেশনের সদস্য। বাকি দাতারা সিনিয়র সদস্য। সবাই মিলেমিশে দুর্গাপুজোর আগে জীবন্তীতে এই বস্ত্র বিতরণ সম্প্রীতির বার্তা তো দিলই, সঙ্গে এক অনন্য নজিরও সৃষ্টি করল।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories