Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

উত্তর প্রদেশে কৃষক হত্যার প্রতিবাদে মোদির কুশপুতুল দাহ জলঙ্গীতে

জলঙ্গি: সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশের লাখিমপুর খেরিতে বিজেপির মন্ত্রীর ছেলের গাড়িতে কৃষক-হত্যার প্রতিবাদে সরব গোটা দেশ। এবার এই ইস্যুতে প্রতিবাদে সরব হল মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের তৃণমূল নেতৃত্ব। ব্লক সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে ধিক্কার মিছিল ও পথসভার আয়োজন করা হল শনিবার।

জানা গিয়েছে, এদিন জলঙ্গীর দলীয় কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চলের নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে ধিক্কার মিছিল শুরু করে জলঙ্গীর পদ্মানদীর বাঁকে পথসভার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।

উল্লেখ্য, দেশজুড়ে প্রতিবাদের ফলে শনিবার গ্রেফতার করা হল কৃষক-হত্যাকান্ডে মূল অভিযুক্ত মন্ত্রীর ছেলে আশিষ মিশ্রকে। উত্তর প্রদেশের ক্রাইম ব্রাঞ্চ ১০ ঘন্টা জেরা করার পর তাকে গ্রেফতার করে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories