Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশের সব মাদ্রাসা বন্ধ করে দিল হাসিনা সরকার

নিউজ ডেস্ক : মোদি বিরোধী প্রবল আন্দোলনের মাঝে এবার বাংলাদেশের সব কওমি মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্ত নিল হাসিনা সরকার। সোমবার হাসিনা সরকারের শিক্ষা মন্ত্রী দীপু মনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে দেওয়া ১৮ দফা নির্দেশনাতে সব কওমি মাদ্রাসা বন্ধ করার কথা বলা হয়েছে বলে তিনি জানান। যদিও হাসিনা সরকারের তরফ থেকে কওমি মাদরাসা বন্ধ করার সিদ্ধান্তটিকে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তা সত্য নয় বলে মনে করছেন বেশিরভাগ বাংলাদেশী। ঠিক কবে আবার কবে মাদ্রাসাগুলি খোলার অনুমতি দেয়া হবে সে ব্যাপারে সুস্পষ্ট কিছু সরকারের তরফ থেকে এখনও জানানো হয়নি। উল্লেখ্য বাংলাদেশজুড়ে বর্তমানে মোদি বিরোধী এবং হাসিনা সরকার বিরোধী যে আন্দোলন চলছে মূলত তার নেতৃত্বেই রয়েছে কওমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা। এই আন্দোলনে হাসিনা সরকারের পুলিশ এবং বিজেপির গুলিতে এখনো পর্যন্ত ১৭ জন মৃত্যুবরণ করেছেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় কওমি মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা-সংক্রান্ত সরকারি নির্দেশনার ব্যাখ্যা জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিশেষ অনুরোধে কওমি মাদ্রাসাগুলো চালুর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন করোনা ভাইরাসের সংক্রমণ অনেক গুণ বেড়ে গেছে। অনেকে মারা যাচ্ছেন। আজও অনেকে মারা গেছেন। এ জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কওমি মাদ্রাসাগুলো এর অন্তর্ভুক্ত থাকবে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের স্কুল-কলেজ আগামী ২৩ মে খোলার কথা। বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে আগামী ২৪ মে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories