Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের কান্দিতে

জৈদুল সেখ, কান্দিঃ মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত আদি সন্তোষপুর এলাকায় এক তৃণমূল নেতার খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।  সূত্রের খবর ৪৬ বছর বয়সী নেপাল সাহা নামের এক তৃণমূল নেতা কান্দি থানার অন্তর্গত দুর্গাপুর এলাকা থেকে বাড়ি সন্তোষপুর যাবার পথে দুষ্কৃতীদের অতর্কিত হামলায় প্রাণ হারান। তৃণমূল নেতা নেপাল সাহার একটি রেশন দোকান ছিল, শুক্রবার সন্ধ্যায় রেশন দোকান বন্ধ করে বাড়ি যাবার পথেই দুষ্কৃতীদের হামলার শিকার হয় নেপাল সাহা, তৃণমূল নেতা নেপাল সাহার মৃত্যুর ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে কান্দি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। 

নেপাল সাহা প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং বর্তমানে তার স্ত্রী ওই এলাকার পঞ্চায়েত সদস্যা। কোন রাজনৈতিক আক্রোশের ফলে এই খুন বলে মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নেপাল সাহার পরিবারের সদস্যরা যদিও এখনো রাজনৈতিক আক্রোশের ফলে এই খুন বলে স্বীকার করেনি।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব দোষীদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তৃণমূল নেতা নেপাল সাহার খুনের ঘটনায় শোকে কাতর পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে খুনীদের তল্লাশি চালাচ্ছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories