Saturday, September 5, 2026
30 C
Kolkata

কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনেই হবে, নির্দেশ রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের 

এনবিটিভি ডেস্ক:  শুক্রবার কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে হবে নির্দেশ দিলেন রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। করোনা মহামারীর কারনে প্রায় কুড়ি মাস পরে ১৬ নভেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান গুলি খোলার নির্দেশ দেয় রাজ্য সরকার। সতর্কবার্তা, মানতে হবে করোনা বিধিনিষেধ । রাজ্য সরকারের নির্দেশের পরেই ক্লাস শুরু হয় কলেজ, বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্য তৈরী হতে থাকে পুরনো সেই মেলবন্ধন,যেটি অনলাইনে মোবাইল কিংবা ল্যাপটপের স্ক্রিনে সীমাবদ্ধ ছিল।

উল্লেখ্য,চলমান কলেজ-বিশ্ববিদ্যালয়ের সেমিষ্টার গুলির বেশির ভাগ অনলাইনেই পড়াশোনা হয়েছে।সেজন্য, রাজ্য উচ্চশিক্ষা দপ্তর  অনলাইনেই পরীক্ষা নিতে নির্দেশ দিলো বিশ্ববিদ্যালয় গুলিকে।

গত কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে শিক্ষার্থীরা নানান প্রশ্ন করতে থাকে, “রুমে পড়বো আর জুমে পরীক্ষা দেবো?”  মাস মেইলের সিদ্ধান্ত নিয়েও ছিল শিক্ষার্থী মহলের একাংশ। ছাত্র মহলের একাংশের দাবী, অনলাইনে বেশির ভাগই চলমান সেমিস্টারের পাঠ্যসূচি শেষ হয়েছে, তাই অনলাইনে পরীক্ষা নিতে হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories