Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

বীভৎস হত্যাকান্ড তান্ত্রিকের মদতে, একবিংশ শতাব্দীতে ‘বলি’ দেখল বিহার!

নিউজ ডেস্ক : কয়েক বছর আগে এক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা ভারতকে পৃথিবীর অজ্ঞতম দেশ বলে রায় দিয়েছিল। আর এর মূল কারণ হিসেবে দেখানো হয়েছিল সাধারণ মানুষের মধ্যে অশিক্ষা এবং বিজ্ঞানবিরোধী ধর্মীয় যোগসূত্র থাকা কুসংস্কারে বিশ্বাস। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের বৈজ্ঞানিক জ্ঞান, বিকশিত হচ্ছে চেতনা এবং পরিবর্তিত হচ্ছে সামাজিক পটভূমি। কিন্তু পরিবর্তন সব জায়গায় যে হচ্ছে না তারই এক জ্বলন্ত উদাহরণ দেখা গেল বিহারে। ঘটনা বিহারের জামুই জেলার সোনো থানার কহিলা গ্রামের। তিন মাসের অসুস্থ শিশুকন্যাকে সুস্থ করার জন্য ডাক্তারের কাছে না গিয়ে তান্ত্রিকের পরামর্শে বলি দেয়া হল এক ৭ বছরের ছেলেকে। ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। রাগে ফুঁসছে এলাকার সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামুই  জেলার সোনো থানার অন্তর্গত কোহিলা  এলাকার বাসিন্দা তুফানি যাদব (৩৫) এর ২ মাসের ছেলে গত বছর অসুস্থ হয়ে মারা গিয়েছিল। এবার তার তিন মাসের শিশুকন্যা একই রকম অসুস্থতায় ভুগতে শুরু করায় চিন্তায় পড়ে যায় সে। মানসিক পরিস্থিতি দেখে তার এক সম্পর্কিত ভাই কারু যাদব (২২) স্থানীয় এক তান্ত্রিক জনার্দন গিরির (৫০) কাছে নিয়ে যায়। ওই তান্ত্রিক তুফানিকে বলে, সে যদি ছোট ভাই কেভাল যাদবের সাত বছরের নাবালক পুত্র সৌরভকে বলি দেয় তাহলে তার শিশুকন্যা সুস্থ হয়ে উঠবে। এই কথা শুনে নিজের বাবা ফুলেশ্বর, মা কুন্তি দেবী ও স্ত্রী সিন্ধু দেবীর সঙ্গে সৌরভকে খুনের ছক কষে তুফানি।

এদিকে এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন স্থানীয় থানার পুলিশকর্মীরা। পরে গ্রামের কাছে থাকা একটি জঙ্গল থেকে তুফানি, তার মা, স্ত্রী ও কারু যাদবকে গ্রেপ্তার করে পুলিশ। আর অভিযুক্ত তান্ত্রিক জনার্দন গিরিকে গ্রেপ্তার করা হয় প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড সংলগ্ন গিরিডি সীমান্ত থেকে। তবে এখনও তুফানির বাবা ফুলেশ্বরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার সন্ধানে তল্লাশি চলছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories