Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

উচ্চমাধ্যমিকে শীর্ষে কলকাতা, ৫০০-র মধ্যে সর্বোচ্চ নম্বর ৪৯৯

এনবিটিভি ডেস্ক: এবছরের উচ্চমাধ্যমিকে পাশের হার ৯০.১৩ শতাংশ। গতবছর এই হার ছিল ৮৬.২৯ শতাংশ। ৫০০-র মধ্যে সর্বোচ্চ নম্বর ৪৯৯। শুক্রবার সংসদ সভানেত্রী মহুয়া দাস এবারের ফল প্রকাশ করেন। কয়েকটি বিষয়ে পরীক্ষা না-হওয়ায় এ বার উচ্চ মাধ্যমিকে মেধাতালিকা বেরোবে না বলে আগেই জানানো হয়েছিল।

এবার পরীক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশের ওপর পাশ করেছেন প্রথম ডিভিশনে। বিজ্ঞানে পাশের হার ৯৮.৮৩ শতাংশ। কমার্সে ৯২,২২ শতাংশ। আর্টসে ৮৮.৭৪ শতাংশ। এবছর মোট পরীক্ষায় বসেছিলেন ৭ লাখ ৬১ হাজার ৫৮৩ জন। পাশ করেছেন ৬ লাখ ৮০ হাজার ৫৭ জন। ছেলেদের তুলনায় ৬৩,১৬৪ মেয়ে বেশি পরীক্ষায় বসেছিল। ছেলেদের পাশের হার ৯০.৪৪ শতাংশ। মেয়েদের ৯০ শতাংশ।

কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদের ফল খুবই ভালো বলে জানান সংসদ সভানেত্রী। মার্কশিটের প্রতিলিপি ওয়েবসাইট থেকে এদিনই পাওয়া যাবে। পরের পরীক্ষার জন্য পুরো সিলেবাস ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

গত ১২ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ১৪টি বিষয়ে পরীক্ষা নেওয়া যায়নি। উচ্চ মাধ্যমিকের মার্কশিট স্কুলগুলিতে যাবে ৩১ জুলাই।

যে সব ওয়েবসাইটের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যাবে, সেগুলি হল: http://wbresults.nic.in, www.exametc.com, www.results.shiksha, www.westbengal.shiksha, www.westbengalonline.in, www.indiaresults.com, www.jagranjosh.com, www.technoindiagroup.com, www.technoindiauniversity.ac.in, http://tigpublicschool.org, www.fastresult.in

এসএমএসের মাধ্যমে ফল জানতে WB12 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৪২৪২, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩-এ পাঠাত হবে। মোবাইল অ্যাপ ডাউনলোড করে www.results.shiksha এর মাধ্যমে ফল জানা যাবে। www.exametc.com- তে আগে থেকে মোবাইল এবং রোল নম্বর রেজিস্টার করে রাখলে, ফলপ্রকাশের পর এসএমএসে ফলাফল জানা যাবে।

২৭ মার্চ পর্যন্ত পরীক্ষা চলার কথা ছিল। কিন্তু করোনার জন্য শেষের তিনটি পরীক্ষা শেষপর্যন্ত বাতিল হয়ে গিয়েছে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories