Friday, March 6, 2026
22.2 C
Kolkata

অসমে প্রায় ৭০০ সরকারি মাদ্রাসা এবং মাদ্রাসা বোর্ড তুলে দেওয়ার কথা সগর্বে জানালেন হিমন্ত

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আবারও মাদ্রাসা বন্ধের প্রসঙ্গ তুলেছেন নির্বাচনী প্রচারে। বিহারের রঘুনাথপুর কেন্দ্রে জেডিইউ প্রার্থী বিকাশ কুমার সিংহের সমর্থনে সভা করতে গিয়ে তিনি বলেন, “দেশে মাদ্রাসার কোনও দরকার নেই।” তিনি জানান, অসমে প্রায় সাতশো সরকারি মাদ্রাসা বন্ধ করা হয়েছে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডও তুলে দেওয়া হয়েছে। সব মাদ্রাসাকে সাধারণ স্কুলে পরিণত করা হয়েছে যাতে মুসলিম ছেলে-মেয়েরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, সৈনিক ও বিজ্ঞানী হতে পারে।

হিমন্ত বলেন, “দেশের দরকার প্রযুক্তিবিদ ও চিকিৎসক, মোল্লা নয়।” তিনি আরও দাবি করেন, অসমে বর্তমানে ৪০ শতাংশ মুসলমান ও ৬০ শতাংশ হিন্দু জনসংখ্যা। রাজ্যে অনুপ্রবেশকারীদের দখল থেকে প্রায় ৫০ হাজার একর জমি সরকার উদ্ধার করেছে। এছাড়া বাল্যবিবাহ অনেকটাই কমেছে এবং লাভ জিহাদ ঠেকাতে শীঘ্রই কঠোর আইন আনা হবে বলেও তিনি জানান।

তবে হিমন্তর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিরোধী নেতারা। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণ সংবিধানবিরোধী। সংবিধান অনুযায়ী, দেশের সব ধর্মের মানুষ তাঁদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অধিকার রাখে। বিরোধীদের মতে, হিমন্ত বিশ্বশর্মার এমন মন্তব্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories