Saturday, September 5, 2026
28 C
Kolkata

পূর্ব বর্ধমানের শান্তিনগরের অধিকাংশ বাসিন্দাদের বৈধ নথি থাকা সত্ত্বেও, নাম নেই ২০০২ এর ভোটের তালিকায়

পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লকের শান্তিনগর গ্রামে এসআইআর প্রক্রিয়া শুরু হলেও অনেকের মনেই এখন ভয় আর দুশ্চিন্তা। স্থানীয়দের একাংশের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম নেই। আর এই কারণেই গ্রামের অর্ধেকেরও বেশি পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

শান্তিনগর গ্রামে মোট ভোটার সংখ্যা প্রায় ১,৫১০। এর মধ্যে অনেক পরিবার ওপার বাংলা থেকে বহু বছর আগে এসে এখানে স্থায়ীভাবে বসবাস করছেন। কেউ দশকখানেক আগে, কেউ আবার সম্প্রতি। তাঁদের সকলেরই রয়েছে রেশন কার্ড, আধার, জমির দলিল, এমনকি ভোটার কার্ডও। তবুও ২০০২ সালের তালিকায় নাম না থাকায় অনেকের মনে প্রশ্ন জাগছে, “আমরা কি তাহলে বাদ পড়ব?” তবে স্থানীয় সূত্রের খবর, এখনও পর্যন্ত কোনও বুথ লেভেল অফিসার (বিএলও) গ্রামে ফর্ম নিয়ে পৌঁছননি। ফলে গ্রামের মানুষের একটাই প্রশ্ন, সব বৈধ নথি থাকা সত্ত্বেও যদি ২০০২ সালের তালিকায় নাম না থাকে, তবে তাঁদের ভবিষ্যৎ কী হবে?

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories