Saturday, September 5, 2026
30 C
Kolkata

“আমার শাসন কালে এই মানুষদের কষ্ট ভোগ করতেই হবে!” নাম না নিয়ে ফের মুসলিমদের আক্রমণ করল হেমন্ত

অসমে SIR প্রক্রিয়া নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা স্পষ্টভাবে বলেছেন, এই প্রক্রিয়া নিয়ে কোনও বিতর্কের জায়গা নেই। বিরোধীদের অভিযোগ তিনি পুরোপুরি খারিজ করেছেন। তাঁর দাবি, SIR চলাকালীন কোনও হিন্দু বা অসমিয়া মুসলিম নাগরিককে নোটিশ পাঠানো হয়নি। নোটিশ পাঠানো হচ্ছে শুধুমাত্র কিছু নির্দিষ্ট শ্রেণির বাংলাভাষী মুসলিমদের কাছে।মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেন, নোটিশ দেওয়ার উদ্দেশ্য তাঁদের ওপর চাপ তৈরি করা। তিনি প্রশ্ন তোলেন, এখনও পর্যন্ত কোন হিন্দু বা কোন অসমিয়া মুসলিম নোটিশ পেয়েছেন? তাঁর বক্তব্য অনুযায়ী, যাঁদের নোটিশ দেওয়া হচ্ছে, তাঁদের বিষয়ে সরকারের বিশেষ উদ্বেগ নেই। তিনি আরও বলেন, তাঁর শাসনকালে এই মানুষদের কিছুটা কষ্ট ভোগ করতেই হবে এবং ভবিষ্যতে তাঁদের অনেককে রাজ্য ছেড়ে যেতে হতে পারে। তবে সব কিছুই আইন মেনেই করা হবে বলে তিনি দাবি করেন। ফর্ম ৭ ব্যবহার করে জীবিত ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই কাজ ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে। তাঁর মতে, তা না করলে একটি অংশ মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি আগেও দাবি করেছিলেন, আগামী জনগণনায় রাজ্যের জনসংখ্যার বড় অংশ এই গোষ্ঠীর মানুষ হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories