Saturday, September 5, 2026
28 C
Kolkata

যাদবপুরে ব্রাত্য বসুর গাড়িতে হামলা করার অভিযোগে গ্রেপ্তার গবেষক ছাত্র হিন্দোল অবশেষে জামিন পেল

অবশেষে জামিন পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার। যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা করার মূল মাস্টারমাইন্ড তিনি, এমনই গুরুতর অভিযোগ উঠেছে হিন্দোলের বিরুদ্ধে। সোমবার আলিপুর আদালত হিন্দোলকে জামিন দিয়েছে। সোমবার পুলিশি হেফাজত শেষ হওয়ার পর আদালতে পেশ করা হয় হিন্দোলকে। তার আইনজীবী গোপাল হালদার আদালতের সওয়াল করেন, মামলার নতুন কোন অগ্রগতি নেই। সওয়াল জবাবে আইনজীবী আরো জানান, তার মক্কেল স্পেনে থাকেন, কলকাতায় এসেছেন বাবা মার সঙ্গে দেখা করতে। দেশে ফেরা মাত্রই হিন্দোলকে গ্রেফতার করা হয়।

পুলিশের তরফ থেকে দাবি করা হয়, প্রাক্তন পড়ুয়াদের মেসেজ করে ব্রাত্য বসুর গাড়িতে হামলা করার কথা বলা হয়েছিল। অপরদিকে হিন্দোলের আইনজীবী আদালতে বলেন, “ছেলেটার শিক্ষাগত যোগ‍্যগত দেখুন, ভদ্রলোকের ছেলে। ঘটনার সময় সশরীরে উপস্থিতও ছিল না।” অবশেষে সওয়াল জবাব শেষে ১০০০ টাকার বন্ডে হিন্দোলকে জামিন দেন বিচারক।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories