Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

হিন্দুত্ববাদী সন্ত্রাস চরমে! কলেজ অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার দাবিতে কলেজে তাণ্ডব সন্ত্রাসীদের,কিন্তু পুলিশ গ্রেফতার করল মুসলিমদের

নিউজ ডেস্ক : কেন্দ্রে মৌলবাদী দল ক্ষমতায় থাকার ফলে দেশের সর্বত্র হিন্দুত্ববাদীদের সন্ত্রাস বেড়েই চলেছে। এই সন্ত্রাস ছাড় দিচ্ছে না কোনো কিছুকেই। গেরুয়া সন্ত্রাস এবার দূষিত করল মধ্যপ্রদেশের অক্সফোর্ড কলেজকে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হল কলেজের অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার দাবিতে গেরুয়া সন্ত্রাসীদের তান্ডবের পর পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো গ্রেফতার করেছে মুসলিমদেরকে।

কলেজ গরবার আয়োজন করেছে। তাতে কেন মুসলিমরা ঢুকেছেন?‌ অভিযোগ তুলেই এক কলেজে তাণ্ডব চালায় বজরং দলের সন্ত্রাসীরা। কিন্তু ঘটনার খবর পেয়ে পুলিশ এসে চার মুসলিম যুবককেই ধরে নিয়ে গেল। তাঁদের মধ্যে আবার দু’‌জন ওই কলেজেরই ছাত্র। এই ঘটনা মধ্যপ্রদেশের ইন্দোরের। পুলিশ জানিয়েছে, ঝামেলা এড়াতেই ওই চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ ইন্দোরের অক্সফোর্ড কলেজে এই নিয়ে সংঘর্ষ শুরু হয়ে গেছিল। পরে চার জনকেই জামিন দেওয়া হয়। ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে। কিন্তু ক্ষমতাসীন মৌলবাদী দল বিজেপির অঙ্গুলি হেলনে বজরং দলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এমনকী কলেজ কর্তৃপক্ষকে কোভিড বিধি ভাঙার জন্য জরিমানা করেছে। এর পরেই আঙুল উঠেছে পুলিশ ও প্রশাসনের দিকে।

মুসলিম নামের জন্যই জেলে যেতে হয়েছে চার জনকে। অভিযোগ উপস্থিত ছাত্রছাত্রী এবং ধৃতদের পরিবারগুলির। ধৃতদের নাম আদনান শাহ, মহম্মদ উমর, আবদুল কাদির, সৈয়দ শাকিব। ২১ বছর বয়সী আদনান ওই কলেজেই পড়েন। তিনি গরবার অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রবিবার সাইকেল পার্ক করানোর দায়িত্বে ছিলেন তিনি। তখনই তার ওপর চড়াও হয় বজরং দলের সন্ত্রাসীরা। আদনানের অভিযোগ, ২৫ জন স্বেচ্ছাসেবী ছিলেন। কাউকে কিছু বলা হয়নি। শুধু পরিচয়পত্র দেখে তাঁকে জিজ্ঞেস করা হয়, কেন তিনি সেখানে। বজরং দলের দাবি, কলেজে লাভ জিহাদ ছড়ানো হচ্ছে। যাতে মুসলিম ছেলেরা ফুঁসলিয়ে হিন্দু মেয়েদের বিয়ে করতে পারে। বজরং সন্ত্রাসীদের পক্ষে গেরুয়া নেতা তরুণ দেবড়া বলেন, গরবায় ৮০০ জনের থাকার কথা ছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষ টিকিট বিক্রি করেছে। ‘‌মুসসিমদের প্ররোচনা’‌ দিচ্ছে গরবায় যোগ দিতে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories