এনবিটিভি ডেস্ক, পশ্চিম বর্ধমান: কাঁকসার অজয়পল্লীতে বাড়ির ভেতর থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মৃত গৃহবধূর নাম অনিমা বাড়ুই(২৬)। বছরের ছোট্ট শিশু রয়েছে।পলাতক স্বামী প্রদীপ বারুই ও শশুর, শাশুড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে স্বামী, শ্বশুর-শাশুড়ি অনিমাকে এবং তার বাচ্চাটাকে প্রতিনিয়ত অত্যাচার করত। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা বাচ্চার কান্না শুনতে পায় এবং গিয়ে দেখেন গৃহবধূ ঝুলন্ত অবস্থায়। এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় কাঁকসার পুলিশকে। কাঁকসার মলানদিঘি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারনে মৃত্যু হয়েছে পুলিশ তদন্ত করছে।
Popular Categories


