Friday, March 6, 2026
33.5 C
Kolkata

কোথায় ফ্রী বুস্টার ডোজ পাবেন! জেনে নিন পদ্ধতি

বেড়েছে করোনা সংক্রমণ। তার মধ্যেই গোটা রাজ্যে চালু হল করোনার বুস্টার ডোজ। গত শুক্রবার থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যেই চালু হল করোনার বুস্টার ডোজ।এমনকি সকাল সকাল থেকেই কলকাতায় পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পরে যায় লম্বা লাইন।পুরসভা সূত্রে খবর,কোভিশিল্ড ও কোভ্যাকসিন মিলিয়ে বুস্টার ডোজ নিয়েছেন প্রায় ৯ থেকে ১০ হাজার জন। তবে কয়েকদিন আগেও দৃশ্যটা একটু আলাদা ছিল। দিন কয়েক আগে, করোনার বুস্টার ডোজ নেওয়া নিয়ে রাজ্যবাসীর মধ্যে যে অনীহা লক্ষ্য করা যাচ্ছিল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল স্বাস্থ্য দফতর।এমনকি নেওয়ার লোক না থাকায়, এ রাজ্য থেকে লক্ষ লক্ষ ভ্যাকসিনের ডোজ চলে গিয়েছিল অন্যত্র।বিনামূল্যে বুস্টার ডোজ জন্য রেজিস্টার করবেন কীভাবে ? জেনে নিন বিস্তারিতডোজ এর জন্য রেজিসট্রেশন অনলাইন এবং অফলাইন দুই ভাবেই করা যেতে পারে। কিন্তু যারা এর মাধ্যমে স্লট বুক করতে পারবেন না, তাদের জন্য ওয়াক-ইন সুবিধাও রয়েছে বলে জানা গেছে, এবং তৃতীয় ডোজের জন্য যোগ্য ব্যক্তিরা বুস্টার ডোজের জন্য CoWIN পোর্টালের মাধ্যমে নিজেদের নাম রেজিষ্টার করার চেষ্টা করতে পারেন।সেখানে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। তারজন্য CoWIN ওয়েবসাইটে গিয়ে , গাইডলাইনস গুলো প্রথমে ভালো করে পড়ে নিতে হবে। তারপর প্রত্যেককে আগের টিকা দেওয়ার চূড়ান্ত শংসাপত্র সঙ্গে রাখতে হবে। আগের ডোজের জন্য যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন, বুস্টার ডোজের জন্য সেই একই মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।ফ্রী ডোজ পেতে গেলে সরকারি সংস্থা গুলিতে রেজিস্ট্রেশন করে পাওয়া গেলেও, বেসরকারি সংস্থা গুলিতে নির্দিষ্ট মূল্য দিয়েই ভ্যাকসিন নিতে হবে।

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories