হাওড়ার আড়গোড়ী হাজী সেবা কমিটির উদ্যোগে সোমবার আড়গোড়ী তরফদার পাড়ায় একটি হজ্ব প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উনসানি সিদ্দিকীয়া খাদেমুল হাজী সেবা সমিতির সহযোগিতায় আয়োজিত এই শিবিরে হবু হাজী ও হাজ্বীনদের হজের নানা দিক সম্পর্কে বিস্তারিত জানানো হয়। প্রজেক্টরের মাধ্যমে মদিনা পর্ব, উমরাহ, পাঁচ দিনের হজের নিয়ম ও প্রয়োজনীয় প্রস্তুতির কথা সহজভাবে বোঝানো হয়। প্রশিক্ষণ দেন হাজী সেখ রমজান আলি সহ একাধিক অভিজ্ঞ প্রশিক্ষক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী সেখ সোলেমান। সঞ্চালনায় ছিলেন হাজী আনসার আলি খান। শিবিরে সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
Popular Categories


