Friday, March 6, 2026
22.2 C
Kolkata

হুমায়ুন কবীরের নতুন দল গঠনের বার্তা, ফ্লেক্স-ব্যানারসহ প্রকাশ করলেন নতুন দলের নাম

নতুন রাজনৈতিক পথে পা রাখতে চলেছেন হুমায়ুন কবীর। জানা গিয়েছে, সোমবার সকাল ১১টায় মুর্শিদাবাদের বেলডাঙার খাগড়ুপাড়া মোড়ে এক জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দলের নাম প্রকাশ করলেন হুমায়ুন কবীর। দলের নাম রাখা হচ্ছে ‘জনতা উন্নয়ন পার্টি’। ইতিমধ্যেই জেলার নানা প্রান্তে এই নতুন দলকে ঘিরে ফ্লেক্স ও ব্যানার চোখে পড়েছে। সেখানে লেখা রয়েছে, বাংলার সাধারণ মানুষের স্বার্থকে সামনে রেখেই শুরু হচ্ছে এই নতুন রাজনৈতিক যাত্রা।

দল ঘোষণার আগে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ুন কবীর বর্তমান রাজ্য রাজনীতি ও বিভিন্ন শীর্ষ নেতাকে নিয়ে নিজের মতামত স্পষ্ট করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন, তিনি এখনও তাকে একজন দক্ষ নেত্রী হিসেবেই দেখেন। তবে তার মতে, সময়ের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক অবস্থান ও শাসনব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। আগের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে হুমায়ুন কবীর জানান, তার প্রতি ব্যক্তিগত ভাবে ইতিবাচক মনোভাব রয়েছে। তিনি মনে করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রাজনৈতিক দক্ষতা আছে এবং ভবিষ্যতে তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন, যদি তিনি নিজস্ব সিদ্ধান্ত নিয়ে স্বাধীনভাবে রাজনীতি করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলতে গিয়ে হুমায়ুন কবীর জানান, শুভেন্দু একজন পুরোপুরি রাজনৈতিক মানুষ। আদর্শগত মতভেদ থাকলেও ব্যক্তিগতভাবে তার সম্পর্কে কোনও নেতিবাচক ধারণা নেই বলে জানান তিনি।

নতুন দলের প্রথম লক্ষ্য কী, এই প্রশ্নে হুমায়ুন স্পষ্ট করেন, বাংলার মানুষের সার্বিক উন্নয়নই হবে তার দলের প্রধান অগ্রাধিকার। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে শুধু ভোটের অঙ্ক হিসেবেই ব্যবহার করা হয়েছে। জোট রাজনীতি নিয়ে আপাতত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেই বলে জানান হুমায়ুন কবীর। তিনি বলেন, একলা চলার জন্য তিনি প্রস্তুত। নতুন দলের যাত্রাপথ আজ থেকেই শুরু হবে এবং শীঘ্রই রাজ্য কমিটির নামও ঘোষণা করা হবে। ২০২৬ সালের বিধানসভা ভোটে কোন প্রতীকে লড়বেন, সে বিষয়ে এখনও ভাবনাচিন্তা চলছে বলেও জানান তিনি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories