Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ঘূর্ণিঝড় হেনরি : নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করল যুক্তরাষ্ট্র

 

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিসহ পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হেনরি’। এরই মধ্যে নিউইয়র্ক রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আটলান্টিকে সৃষ্ট এই ঝড় রবিবার (২২ আগস্ট) আঘাত হানতে পারে। ঝড়ের কারণে তীব্র বাতাস বয়ে যেতে পারে। এ ছাড়া আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন ক্রমেই ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে বাড়তে শুরু করেছে বাতাসের তীব্রতা। সময় যতই গড়াচ্ছে ততই উদ্বেগ আর চিন্তার ভাঁজ পড়ছে উপকূলের বাসিন্দাদের মধ্যে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে হারিকেন হেনরি নিউইয়র্ক, কানেটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার ও রোড আইল্যান্ডে রোববার নাগাদ আঘাত হানতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ডের ওপর দিয়ে বয়ে যেতে পারে হারিকেনটি।
এ সময় কিছু এলাকায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া তিন থেকে পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসও হতে পারে। তীব্র ঝড়ো বাতাসের কারণে কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো।
তিনি বলেন, ঘূর্ণিঝড় আঘাতের আগে আমরা সব ধরনের প্রস্তুতি রাখতে চাই। পরিস্থিতি মোকাবিলায় যেন কারো গাফিলতি না থাকে। হারিকেন হেনরি এখন নিউইয়র্ক উপকূলের দিকে ধেয়ে আসছে। তখন ক্যাটাগরি এক মাত্রায় থাকতে পারে। তারপরও আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেব। যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, যে গতিতে ঝড়টি ধেয়ে আসছে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকলে গত ৩০ বছরের মধ্যে এটিই হবে নিউ ইংল্যান্ডে আঘাত হানা প্রথম হারিকেন। এর আগে, ১৯৯১ সালে নিউ ইংল্যান্ডে সবশেষ আঘাত হানে শক্তিশালী হারিকেন বব।

সূত্র : ইনকিলাব

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories