Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন!আটক স্বামী ও শাশুড়ি

মালদা,শেখ সাদ্দামঃ অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে বিবাদ।গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।খুনের কথা ফাঁস করল দম্পতির সন্তান।আটক স্বামী-সহ শাশুড়ি।পলাতক শ্বশুর।শনিবার সকালে শোবার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সোনাকুল গ্রামে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম এবং শাশুড়ি আনোয়ারা বিবিকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।

হরিশ্চন্দ্রপুর থানা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত গৃহবধূর নাম মাসতারা খাতুন (২৮)।তার দুই নাবালক পুত্র সন্তান রয়েছে। গত পাঁচ বছর আগে মাসতারা খাতুনের সঙ্গে সোনাকুল গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই পণের দাবিতে নানাভাবে অত্যাচার চালাচ্ছিল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা।এদিন সকালে ওই গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে বাড়ির লোকেরা ছুটে আসে।মাসতারা খাতুনকে শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ জানিয়েছেন মেয়ের পরিবার।

মাসতারা খাতুন ।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, আমরা অভিযোগ পেয়েছি,পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ।স্বামী সহ শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা যায়

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories