Friday, March 6, 2026
28.9 C
Kolkata

হায়দ্রাবাদে এক মুসলিম ডেলিভারি বয়কে মারধোরের অভিযোগ দুই হিন্দুত্ববাদী যুবকের উপর !

তেলেঙ্গানার হায়দ্রাবাদে মঙ্গলবার রাতে মোঘলপুরা এলাকায় দুই হিন্দুত্ববাদী যুবক ধর্মীয় বিদ্বেষের কারণে এক মুসলিম ডেলিভারি বয়ের উপর অমানমিক নির্যাতন চালায়। জানা যায়, ডেলিভারি বয়ের নাম মোহাম্মদ নাদিম। তিনি তালাব কাট্টার বাসিন্দা এবং সুলতানপুর শাহিতে একটি পার্সেল ডেলিভারি করতে গিয়েছিলেন। ডেলিভারি করার পথে দুই যুবক তার পথরোধ করে তার নাম জানতে চায় এবং হঠাৎ তাকে মারধর করা শুরু করে।

এই ঘটনায় নাদিম গুরুতর আহত হয় এবং স্থানীয়রা ও তার পরিবার তাকে দ্রুত ওসমানিয়া হাসপাতালে নিয়ে যায়। নাদিম এবং তার পরিবার পরে মোঘলপুরা থানা থেকে একটি অভিযোগ দায়ের করে। পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ১১৭(২) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করেছে। এই ধরনের মুসলিম বিদ্বেষী ঘটনা যেমন গরু পাচারের অভিযোগ, ধর্ম বা জাতীয় পরিচয়কে কেন্দ্র করে মুসলিমদের ধরে ধরে গণপিটুনি এখন সাধারণ ঘটনা হয়ে উঠেছে।
এদিকে অধিকার সংস্থা, সিভিল সোসাইটি ও সক্রিয় নাগরিকরা দেশের মধ্যে মুসলিমদের ওপর হামলার বৃদ্ধির বিষয় সতর্ক করে চলেছে। বিশেষজ্ঞ ও সংস্থাগুলি দাবি করছে, মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories