Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

কান্দি শহরকে আরও উন্নত করতে চেয়েছিলামঃ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

জৈদুল সেখ, কান্দি, এনবিটিভিঃ  মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী দ্বৈপায়ন দত্তের সমর্থনে বুধবার কান্দি লিচুতলা মোড়ে পথসভা করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

এদিন অধীর বাবু পথ সভায় বক্তৃতা রাখতে গিয়ে বলেন, “কংগ্রেস জামানায় কান্দি পৌরসভার আমূল পরিবর্তন হয়েছিল, তবে বর্তমানে যারা কান্দিতে তৃণমূল নেতৃত্ব তারা সকলেই মানুষের সঙ্গে গাদ্দারি করে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছেন।  কান্দির মানুষ অত্যন্ত বুদ্ধিমান তারা এই পৌর নির্বাচনে তাদের সঠিক রায় জানাবেন ব্যালটে।”

পাশাপাশি কান্দি লিচু তলার পথসভার মঞ্চ থেকে একাধিক কান্দির তৃণমূল নেতৃত্ব কে আক্রমণ করলেন মুর্শিদাবাদের রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী তার বক্তৃতার মাধ্যমে।

এদিন তিনি বলেন, “রাজ্য সরকারের উন্নয়ন নামে মানুষের উপর ঋণের বোঝা চাপাচ্ছে। সরকারি দফতরে স্থায়ী কোনো চাকরি নেই, দিনের পর দিন বেকার বাড়ছে এটা উন্নয়ন বলে?”

তিনি কান্দি বাসীর নিকট বিশেষ আবেদন করে বলেন, “কান্দির মানু‌ষের কাছে বলব কংগ্রেস এর আগেও পৌরসভা নির্বাচনে পরীক্ষা দিয়েছে আপনারা তার  বিচার করবেন। তবে একটা কথা মনে রাখবেন অনেকেই ছেড়ে চলে যাবে কিন্তু কংগ্রেস কখনোই ছেড়ে যাবে না।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories