Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

মাদ্রাসায় গীতা,মহাভারত পড়ালে RSS পরিচালিত স্কুলে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে,প্রতিবাদী কণ্ঠ আলেমদের

নিউজ ডেস্ক : ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মুসলিম বিরোধী ফ্যাসিবাদী নীতি বাস্তবায়ন করে চলেছে সাম্প্রদায়িক মোদি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। এবার ধর্মনিরপেক্ষ ভারতের ধর্মনিরপেক্ষতার চরম অপমান করে দেশের ১০০ টি মাদ্রাসায় গীতা, রামায়ণ, মহাভারতের মতো সম্পূর্ণ হিন্দু ধর্মীয় গ্রন্থ পড়ানো বাধ্যতামূলক করেছে ফ্যাসিবাদী কায়দায়। এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠছে মুসলিম সমাজ থেকে।

এবার ইসলামী সেন্টার ফর ইন্ডিয়ার চেয়ারম্যান এবং দারুল উলুম ফরাঙ্গির কর্ণধার রশীদ খালেদ বলেছেন, যে যুক্তিতে মাদ্রাসাগুলোতে হিন্দু ধর্মীয় গ্রন্থ পড়ানো বাধ্যতামূলক করা হচ্ছে সেই যুক্তিতে আরএসএস পরিচালিত বিদ্যালয় গুলোতে কুরআন শরীফ পড়ানো বাধ্যতামূলক করা হোক। মাদ্রাসাগুলো শুধু মাত্র ইসলামী শিক্ষা নীতি আদর্শ শিক্ষার জন্য প্রতিষ্ঠিত হয় তাই ওখানে ভিন্ন ধর্মের কিছু পড়ানোর অনুমতি নেই। আর কোনো মাদ্রাসাই সরকারের এমন অবৈধ ভাবে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মানতে বাধ্য না।

অন্যদিকে একই সুর শোনা গিয়েছে মাদ্রাসা সুলতান আল মাদারিস এর সদস্য ইয়াসুব আব্বাসের গলাতেও। তিনি বলেন, মাদ্রাসা গুলো ইসলাম প্রচার এবং কুরআন শরীফ শিক্ষার উদ্দেশ্যে তৈরি। এখানে ইসলাম বিরোধী যেকোনো কিছু জোর করে চাপতে দেওয়ার চেষ্টা হলে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো। যদি তারা সাম্য এবং একে অপরের ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য এমন পদক্ষেপ নেয় তাহলে তাদেরকে আরএসএস পরিচালিত সরস্বতী শিক্ষা মন্দিরগুলোতে ও কুরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

উল্লেখ্য উগ্র সাম্প্রদায়িক এবং মুসলিম বিরোধী আরএসএস চালিত বর্তমান কেন্দ্র সরকার দেশের ১০০ টি স্বশাসিত মাদ্রাসায় হিন্দু ধর্মীয় গ্রন্থ পড়ানো বাধ্যতামূলক করেছে। কিছুদিন পরে তারা আরো ৫০০ মাদ্রাসায় তাদের এই অগণতান্ত্রিক ফ্যাসিবাদী নীতি বাস্তবায়ন করবে বলে জানা গিয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories