Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

বিজেপি নেতা প্রধানমন্ত্রী হলে রাজ্যের সমস্যা মিটবে, দেবের বিস্ফোরক মন্তব্যে শুরু জল্পনা

আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ঘাটালের মানুষ জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে না। যা নিয়ে শুধু বিজেপি কেন, বিরোধী অনেকেই কটাক্ষ করেছিলেন। এবার সেই মন্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে বিতর্ক আরও বাড়িয়ে তুললেন তৃণমূলের অভিনেতা সাংসদ দেব। ঘাটালের জলযন্ত্রণা প্রতিবছরের। প্রতিবছরেই বর্ষায় সেখানকার কোনও কোনও জায়গার বাড়ির একতলা জলে ডুবে যায়। যাঁদের বাড়ি একতলা, তাঁরা অন্য কোথাও গিয়ে আশ্রয় নেন। ডিভিসির ছাড়া জলে বিঘের পর বিঘে চাষের জমি চলে যায় জলের তলায়। আর বর্ষার সময়ই সবার মনে পড়ে যায় ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। যা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে দড়ি টানাটানিও কম নয়। এবারও তা প্রকট হয়ে উঠেছে।

তবে ঘাটালের বন্যা মোকাবিলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার প্রসঙ্গ জুড়ে তাঁর পুরনো মন্তব্য মনে করিয়ে দিলে দেব বলেন, ‘‘ঘাটালের মানুষের কষ্টের কথা দিল্লিতে একাধিকবার বলেছি। আজও সেই কারণে দিল্লি আসা। কিন্তু কারও কানে সেই আওয়াজ পৌঁছচ্ছে না। আমার মনে হয়েছিল, দিদি প্রধানমন্ত্রী হলে হয়ত সমস্যার সমাধান হবে। তাই ওই কথা বলেছিলাম। পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্য নিয়ে বলিনি।’’ এর পরেই দেবের মন্তব্য, ‘‘একজন বাঙালি যদি প্রধানমন্ত্রী হন, এ-ও বলছি, বিজেপির যদি কেউ (প্রধানমন্ত্রী) হন, যিনি মানুষের কষ্ট বুঝবেন… শুধু ভোটের সময়ে সোনার বাংলা গড়ার কথা বলবেন না…..। আমার মতে, একজন বাঙালি যদি প্রধানমন্ত্রী হতেন, তা হলে ওই সমস্যা দূর হত।’’

দেবের মুখে বাঙালি কোনও বিজেপি নেতার প্রধানমন্ত্রী হওয়ার কথা শুনে অস্বস্তিতে পড়ে যান সাংবাদিক বৈঠকে উপস্থিত মানস ভুঁইয়া, সুখেন্দুশেখর রায়ের মতো পোড়খাওয়া তৃণমূল নেতারা। পরে দেবকে আরও প্রশ্ন করা হলে অভিনেতা, সাংসদকে জবাব দিতে দেননি সুখেন্দুবাবু। তিনি বলেন, ‘‘আমি উত্তর দিচ্ছি। দেব আর কিছু বলবেন না। দেব যা বলার বলে দিয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories