Saturday, September 5, 2026
28 C
Kolkata

আমাকে ভালবাসলে ঈদ ঘরে করুন, পুজো কি ঘরেতে হয়? মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা বক্তব্যে উঠছে প্রশ্ন

এনবিটিভি: করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা দেশ, করোনা পরিস্থিতিতে সোশ্যাল ডিসটেন্স বজায় রাখতে হবে। কিন্তু এর ভিতরে চলে আসছে নানা ধর্মীয় অনুষ্ঠান। যখন চতুর্থ দফার লকডাউন তখন ঈদ। যদিও ঈদের দিনে লকডাউন ছিলনা। সেদিন চারিদিকে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ উঠেছিল এবার ঈদ ময়দানে নয় ঘরে পালন করুন। সেই সুরে সুর মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন থেকে প্রেস বিবৃতিতে হাতজোড় করে আবেদন মাধ্যমে বললেন, আমাকে যদি একটুও ভালো বাসেন তবে বাড়িতে ঈদ পালন করুন।

যত দিন যাচ্ছে ততই করোনা সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বন্ধ স্কুল,কলেজ, ইউনিভার্সিটি সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।সাধারণ মানুষের রুটি-রুজির অন্যতম জায়গা বন্ধ ট্রেন। কিন্তু পুজো নিয়ে ধুমধাম মুখ্যমন্ত্রী। পুজো কমিটিকে উৎসাহিত করতে সরকার থেকে বিশেষ অর্থ প্রদান। যদিও এই অর্থপ্রদান নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

তবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদকে ঘরে বসে পালন করতে অনুরোধ করেছিলেন, পুজোর ক্ষেত্রে পুরোটাই উল্টে গেলেন সেই মুখ্যমন্ত্রী ।মুখ্যমন্ত্রীর দাবি, ‘মা দুর্গার পুজো আমরা বন্ধ করিনি। পুজো বন্ধ করা ঠিক নয়। তাছাড়া কোনও কিছুই তো বন্ধ হয়নি। রমজান-ইদ-গণেশপুজো এগুলো ঘরে বসে করা যায়। কিন্তু দুর্গাপুজো মানে মায়ের বিরাট সংসার। সে পুজো বারোয়ারি। পুজো করে সব ক্লাব-কমিটি। বাড়ির পুজো খুব কম হয়।’

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories