Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ফের ছাত্রমৃত্যুতে আতঙ্কিত খড়গপুর আইআইটি

আইআইটি খড়্গপুরে ফের এক গবেষকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। শনিবার দুপুরে বি.আর. আম্বেদকর হল থেকে উদ্ধার হয় ২৭ বছরের পিএইচডি স্কলার হর্ষকুমার পাণ্ডের দেহ। ঝাড়খণ্ডের বাসিন্দা এই গবেষকের সঙ্গে ফোনে যোগাযোগ না পেয়ে তাঁর পরিবার কর্তৃপক্ষকে জানায়। পরে ঘর তালাবন্ধ অবস্থায় পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ বছরের মধ্যে এ নিয়ে ছয়জন শিক্ষার্থীর মৃত্যু হল আইআইটি খড়্গপুরে। এর মধ্যে পাঁচটি ঘটনায় আত্মহত্যার সন্দেহ করা হচ্ছে। ক্রমবর্ধমান মানসিক চাপে লাগাতার এমন মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। ঘটনায় এফআইআর দায়ের করেছে পুলিশ। তদন্তে সহযোগিতা করছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ‘ক্যাম্পাস মাদার’ উদ্যোগ এবং এআই-চালিত অ্যাপ চালু করেছে নতুন প্রশাসন, তবে তা নিয়ে নানা মত উঠে আসছে। ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন আইআইটির পরিচালক সুমন চক্রবর্তী।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories