Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

জমি দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ তৃণমূল সভাপতির বিরুদ্ধে

নদীয়া, এনবিটিভিঃ  জোর করে জমি দখল, বেআইনিভাবে কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ। প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি জমির মালিক এবং প্রতিবেশীদের। অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট থানার নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানন্দপুর এলাকায়।

জানা যায়, ওই এলাকার বাসিন্দা দুলাল বিশ্বাসের স্ত্রীর প্রায় ২৩ বিঘা জমি। হঠাত বেশ কয়েকদিন ধরে ওই জমিতে বহিরাগতরা এসে নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ। গত কয়েকদিন আগে ওই জমির উপর থাকা একাধিক গাছ কেটে ফেলা হচ্ছে। জমির মালিকের অজান্তেই চলছে গাছ কাটা। প্রশ্ন করলে বলা হচ্ছে ওই এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি মন্ডল গাছগুলি বিক্রি করে দিয়েছে। দুলাল বিশ্বাস বলেন বেশ কিছুদিন ধরে তাঁকে কয়েকটি নাম্বার থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

 এলাকাবাসী গাছ কাটার এবং জমি দখলের প্রতিবাদ করলে তাদের ও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে নোয়াপাড়া অঞ্চলের তৃণমূল সভাপতি সুরেন মন্ডল। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বরং ওই এলাকার এক বিজেপি নেতা এই জমি দখলের সঙ্গে জড়িত। যদিও ওই এলাকার বিজেপি নেতৃত্ব দাবি তৃণমূল শুধুমাত্র নোয়াপাড়া নয় সারা রাজ্য জুড়ে এই বেআইনী কাজ কর্মের সঙ্গে জড়িত।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories