Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

যথেষ্ট হয়েছে, হয় রামদেবের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাহলে মেডিক্যাল সিস্টেম ভেঙে দিন, রামদেবের অ্যালোপ্যাথি বিরোধী মন্তব্যে কড়া প্রতিক্রিয়া IMA এর

নিউজ ডেস্ক : অ্যালোপ্যাথি করোনা চিকিৎসায় অকেজো। দাবি করেছেন যোগ গুরু, মোদি ভক্ত বলে পরিচিত রামদেব। উদ্দেশ্য খুব সহজ বোদ্ধ। সিস্টেমের ওপর দায় চাপিয়ে মোদি সরকারের ব্যর্থতাকে খাটো করা। কিন্তু এবার রামদেবের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তারা স্বাস্থ্য মন্ত্রকের কাছে রামদেবের মন্তব্যের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন।

 

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রক কি মনে করে রামদেবের মন্তব্যের ব্যাপারে সেটা স্পষ্ট হওয়া উচিত। যদি তারা রামদেবের মন্তব্য সমর্থন করে তাহলে বর্তমান মেডিক্যাল সিস্টেম ভেঙে দিক। আর যদি না করে তাহলে রামদেবের বিরুদ্ধে এমন বিতর্কিত দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য করা আইনি ব্যবস্থা নিক। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রকের কোনো বিবৃতি বা স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধনের কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি।

 

 

উল্লেখ্য, করোনা শুরুর সময় রামদেব করোনা ভাইরাসের মোকাবিলায় এক উদ্ভট টোটকা দিয়েছিলেন। বলেছিলেন, নাকে দেশী সর্ষে তেল প্রবেশ করালে করোনা গলা থেকে পাকস্থলীতে গিয়ে অ্যাসিডের প্রভাবে মারা পড়বে। রামদেবের এই অবৈজ্ঞানিক টোটকায় তার প্রচুর সমালোচনা করেছিলেন অনেকে। আবার করোনা মোকাবিলায় এক ওষুধ ও তৈরি করে রামদেব। নাম করোনিল। পরবর্তীতে মোদি সরকারের ভক্ত হওয়ার সুবাদে কোনো পরীক্ষা ছাড়াই তথাকথিত এই ওষুধটি বাজারে বিক্রি করার ছাড়পত্র পেয়ে যান তিনি। তবে মহারাষ্ট্র কেরালা সহ বহু রাজ্য সরকার এই ওষুধ তাদের নিজ রাজ্যে বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

 

 

করোনা ভাইরাসে যখন জেরবার পুরো দেশ। সেই সময় দেশের ডাক্তার ও অন্যান্য চিকিৎসা কর্মীরা প্রাণপণে নিজেদের জীবনের পরোয়া না করে চিকিৎসা করে যাচ্ছেন কোটি কোটি করোনা রোগীদের। এই পরিস্থিতিতে রামদেবের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তাদের মনোবলে বিরূপ প্রভাব ফেলবে এটাই স্বাভাবিক। মিরাটের ডাক্তার নিকিতা বলেন, আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিনের মধ্যে বহু করোনা এবং ব্ল্যাক ফাঙ্গাস রোগীর চিকিৎসা করছি স্বল্প বেতনে। আমাদের উদ্দেশ্য রামদেবের মতো অর্থ উপার্জন না।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories