Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

রাজ্যপাল ধনকরের বিরুদ্ধে এবার ১০৯ কোটি টাকার দুর্নীতির অভিযোগ!

নিউজ ডেস্ক : কেন্দ্র সরকারের সমর্থন করে বার বার দুর্নীতির প্রশ্নে রাজ্য সরকারকে আক্রমণ করা পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে ১০৯ কোটি টাকার দুর্নীতির অভিযোগ৷ অভিযোগ করা হয়েছে মহারাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক দল শিব সেনার মুখপত্র সামনায়।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে খবরের শিরোনাম দখল করেই থাকেন জগদীপ ধনকর। বিভিন্ন ব্যাপারে চরম বিতর্কিত অবস্থান এবং মন্তব্য করা এই রাজ্যপালের আচরণে চরম ক্ষুব্ধ শাসক শিবির থেকে বিরোধীরা। শাসক শিবিরের অনেকে তাকে মোদি কোম্পানির এজেন্ট বলেও আক্রমন করেছেন। তাঁর বিরুদ্ধে রাজ্যে বার বার অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। এমনকি বিজেপির হয়ে কাজ করার অভিযোগও একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

এবার কয়েকশো কোটি টাকার দুর্নীতিতে অভিযোগ উঠল পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনকরের বিরুদ্ধে। শিবসেনার মুখপত্র সামনার দাবি, ইন্ডিয়ান মিউজিয়ামের জন্য ১০৯ কোটি টাকা বর্রদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। সেই টাকা শেষ হয়ে গেলেও মিউজিয়ামের কোনও কাজ হয়নি। তবে কোন খাতে সে টাকা ব্যবহার হল সে উত্তর দিতে পারছেন না মিউজিয়ামের কর্তারা। অডিট রিপোর্টে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে।

অভিযোগ, তারপরও রাজ্যপাল ধনকর, যিনি মিউজিয়ামেথ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও বিষয়টি নিয়ে কোনও তদন্তের নির্দেশ দেননি। গোটা ঘটনাটাই তিনি বেমালুম চেপে যেতে বলেছেন। সামনায় আরও দাবি করা হয়েছে, রাজ্যপাল নিজে এই আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত আছেন বলেই তদন্ত না করে তিনি অন্যান্য দোষীদেরও আড়াল করার চেষ্টা করছেন। শিবসেনা ধনকরের পদত্যাগ দাবি করেছে। বিষয়টি নিয়ে এখনই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা রাজ্যপালের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories