Friday, March 6, 2026
32.6 C
Kolkata

মুর্শিদাবাদের প্রসাদপুরে মানবতার মুখ ইমাম আব্দুর রাজ্জাক, আশ্রয় পেলেন এক অসহায় বৃদ্ধ

ধর্মীয় পথপ্রদর্শক হয়েও সমাজের আসল ভরসা হয়ে উঠলেন এক ইমাম। মুর্শিদাবাদের প্রসাদপুরে ইমাম আব্দুর রাজ্জাক সাহেবের মানবিক ভূমিকা এখন জেলায় আলোচনার কেন্দ্রবিন্দু। এক অসহায় বৃদ্ধ, কাবিল শেখ। জানা গিয়েছে ,সন্তানরা তাকে ছেড়ে চলে গেছে। তিনি এক ভাঙ্গা বাড়িতে একাই জীবনযাপন করেনে এমনকি অসুস্থ শরীর নিয়ে দু’বেলা খাবার জোটে না ঠিকমতো তার। এই নিঃস্ব অবস্থায় তিনি সাহায্যের আশায় পৌঁছান ইমাম ও ইমাম-মোয়াজ্জিন সংগঠনের জেলা সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের কাছে।

এরপর রবিবার বিকেলে ইমাম সাহেব এক জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে সরাসরি হাজির হন বৃদ্ধের বাড়িতে। তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন কাবিল শেখ। জানা গিয়েছে ইমাম সাহেব প্রতিশ্রুতি দেন বৃদ্ধকে সরকারি সাহায্যে একটি নতুন ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবেন। সেই সঙ্গে প্রতিদিনের খাবার ও আর্থিক সহায়তার দিকেও নজর দেবেন বলে জানান। তাৎক্ষণিকভাবে তিনি কিছু টাকা সাহায্য করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories