Tuesday, October 20, 2026
28 C
Kolkata

ইমাম আলী গাজীর উদ্যোগে, সন্দেশখালিতে রক্তদান শিবির ও বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্পের আয়োজন

দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালির দক্ষিণ আখড়াতলায় রবিবার একটি রক্তদান শিবির ও মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। উদ্যোগ নেয় দক্ষিণ আখড়াতলা যুব কমিটি, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সমাজসেবী ও সন্দেশখালি-১ ব্লকের তৃণমূল সভাপতি ইমাম আলী গাজী। শিবিরে প্রায় ১৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। স্থানীয় বিএমওএইচ-এর তত্ত্বাবধানে এবং জিমসের একদল বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৫০০ জন আদিবাসী ও স্থানীয় মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেজাট-২ পঞ্চায়েত প্রধান জহরলাল মাহাতো, উপপ্রধান জগদীশ রায়, সেহারা পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মান্নান, পঞ্চায়েত সমিতির সদস্য শান্তি সরদার, ব্লু সরদার, সাংবাদিক জাফরুল হক, ইনামুল হক, সেখ আরিফ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল খালেক।

ইমাম আলী গাজী বলেন, সুন্দরবনের মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এ ধরনের শিবির নিয়মিত হলে উপকার পাবেন সাধারণ মানুষ। সোমবার কমিটির উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে গজল ও কেরাত প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories