Saturday, September 5, 2026
28 C
Kolkata

এসআইআর নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে কেন্দ্র, সম্প্রীতির সভা আয়োজন করল বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিরা

সাম্প্রতিক সময়ে এসআইআর নিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে কেন্দ্র সরকার। সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা এবং ভুল তথ্য ছড়ানোর ঘটনার ক্যানিং-এর বড়িয়া পঞ্চায়েতে অনুষ্ঠিত হল এক সম্প্রীতি সভা। সভায় অংশ নেন বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধি, সমাজকর্মী, আইনজীবী ও স্থানীয় নেতৃবৃন্দরা। উপস্থিত ছিলেন আইনজীবী এস. কে. পরুনাল, দেশ মিটির সাধারণ সম্পাদক গ্রেসেন গাজী, সমাজসেবী মাওলানা আণওয়ার হোসেন কাসেমী, বরেন্দ্রনাথ মাহাতো সহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, এসআইআর সংক্রান্ত বিষয়গুলিকে ঘিরে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাঁদের মতে, এই বিভ্রান্তিকে হাতিয়ার করে সমাজে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে এবং রাজনৈতিকভাবে মানুষকে বিভাজন করার চেষ্টা চলছে। তাই একযোগে সকলে আহ্বান জানান সমাজে রীতি নয়, সম্প্রীতি ও শান্তি বজায় থাকুক।সভায় সাম্প্রতিক কয়েকটি ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়। বক্তাদের দাবি, কিছু ক্ষেত্রে অভিযোগকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। সমাজসেবী আনোয়ার হোসেন আসেরী বলেন, “কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের লাভের জন্য মানুষকে ভুল পথে চালিত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।” হোসেন গাজী বলেন, “এই রাজ্যে যেসব পরিবার আতঙ্কের কারণে বিভ্রান্ত হয়েছে, প্রতিটি পরিবার যেন ন্যায্য সহায়তা পায়। ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণও নিশ্চিত করতে হবে।”

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories