Friday, March 6, 2026
22.2 C
Kolkata

অনুপ্রবেশকারীর সংখ্যা জানাতে ব্যর্থ বলে কেন্দ্র সরকারকে কড়া আক্রমণ কংগ্রেস সাংসদ ইমরান মসুদের

কংগ্রেস সাংসদ ইমরান মসুদ অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার বারবার অনুপ্রবেশকারী ইস্যুটি তুলে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এবং বিভ্রান্ত করছে। তিনি বলেন, কেন্দ্র সরকার বহুদিন ধরে দাবি করছে যে দেশে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী আছে, কিন্তু আজ পর্যন্ত স্পষ্ট করে জানাতে পারেনি ঠিক কতজন অনুপ্রবেশকারী দেশে রয়েছে। এমনকি কোথায় নিরাপত্তার দুর্বলতা হয়েছে, কীভাবে এত অনুপ্রবেশ সম্ভব হল, সে সম্পর্কেও কেন্দ্র সরকার কোনও পরিষ্কার ব্যাখ্যা দেয়নি।

মসুদের আরও অভিযোগ, অনুপ্রবেশকারী শনাক্ত করার কথা বলে সরকার এসআইআর চালু করেছে। কিন্তু বাস্তবে কোনও তালিকা প্রকাশ করতে পারেনি। তার মন্তব্য, তালিকা না থাকলে এই উদ্যোগ কতটা যুক্তিযুক্ত তা ভেবে দেখা দরকার। এসআইআর নিয়ে তার সমালোচনা আরও কড়া। মসুদ বলেন, “সরকার যদি বলতে না পারে অনুপ্রবেশকারীরা কোথায়, আর কেন তালিকা প্রকাশ হয়নি, তাহলে সরকারের নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার। যে সরকার দেশের সীমান্ত রক্ষা করতে পারে না, সেই দুর্বল সরকারের উচিত পদত্যাগ করা।”

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories