Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মেঘালয়ে তৃণমূল কংগ্রেসকে রুখতে বিজেপিকে সমর্থন কংগ্রেসের

নিউজ ডেস্ক : তৃণমূলকে ঠেকাতে এবার নতুন মোড় নিল মেঘালয়ের রাজনীতি। রাজ্যে প্রধান বিরোধী দল হয়ে ওঠা তৃণমূল কংগ্রেসের মোকাবিলায় বিজেপির কাছাকাছি চলে এল কংগ্রেস। এমন বেনজির কাণ্ডই ঘটেছে উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে। মেঘালয় কংগ্রেসের ৫ জন বিধায়ক বিজেপি-এনপিপি জোট সরকারকে ইস্যুভিত্তিক সমর্থনের কথা ঘোষণা করেছেন। ফলস্বরূপ সরাসরি না হলেও বাইরে থেকে মেঘালয়ের বিজেপি জোট সরকারের ‘সঙ্গী’ হয়ে উঠল কংগ্রেস।

রবিবার কলকাতায় পুরসভা নির্বাচনে ভোট দেওয়ার পর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মেঘালয়ের ঘটনা নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘‘মেঘালয়ে কংগ্রেস কী করল, সকলে দেখলেন।’’

ইতিমধ্যেই মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে দেখা করে তাঁকে পূর্ণ সমর্থনের কথা জানিয়ে এসেছেন কংগ্রেস নেতারা। এমনকী সাংমাকে বিজেপির সঙ্গ ছেড়ে ইউপিএতে যোগ দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। এই মুহূর্তে মেঘালয়ে সাংমার নেতৃত্বে মেঘালয় ডেমোক্র্যাটিক ফ্রন্ট অর্থাৎ এমডিএ-র সরকার চলছে। যা কিনা বৃহত্তম এনডিএরই অংশ। ঘটনাচক্রে দু’জন বিজেপি বিধায়কও এই সরকারের অংশ। এবং একজন মন্ত্রীও রয়েছেন বিজেপির। সম্ভবত সেকারণেই সরাসরি এই সরকারে যোগ দিতে পারছে না কংগ্রেস। গত নভেম্বরে মেঘালয়ের ১৭ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ১২ জনকে নিয়ে তৃণমূলে যোগ দেন মুকুল। দলত্যাগী ১২ বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে মেঘালয়ের স্পিকার মেটবা লিংডোর কাছে আবেদন জমা দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories