Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

বৃষ্টির আশায় ৬ কিশোরিকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হল মধ্যপ্রদেশে

খরার মতো পরিস্থিতি থেকে মুক্তির জন্য চাই বৃষ্টি। কিন্তু তার আশায় বর্বর কাণ্ড ঘটালেন মধ্যপ্রদেশের এক গ্রামের কুসংস্কারচ্ছন্ন কট্টর হিন্দুত্ববাদীরা। তারা অন্তত ছয় কিশোরীকে নগ্ন করে গ্রামে ঘুরিয়েছেন। তাদের বিশ্বাস, এর জেরে বৃষ্টির দেবতা সন্তুষ্ট হবে। এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের দামো জেলার বানিয়া গ্রামে। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (এনসিপিসিআর)। ইতিমধ্যেই দামোর জেলা প্রশাসনের কাছ থেকে এ সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে পাওয়া খবরে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়ে জানিয়েছে, ঘটনাটি ঘটে রবিবার। মধ্যপ্রদেশের একাধিক গ্রামে বৃষ্টি হওয়ায় মাঠ ফুটিফাটা। গ্রামের এক সাধুবাবার নিদান, মহিলাদের নগ্ন করে ঘোরালে বৃষ্টি হবে। ফসলও ফলবে। সেই সাধুবাবার নিদান মেয়ে গ্রামে ছ জন কিশোরীকে নগ্ন করে গ্রামে ঘোরান হয়।

দামোর পুলিশ সুপার ডি আর তেনিয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খোঁজার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার কথায়, স্থানীয়দের একটা বিশ্বাস আছে, মেয়েদের নগ্ন করে ঘোরালে নাকি ভালো বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে উর্বর হয় মাটি। ফসলও ভালো ফলে। সেই বিশ্বাস থেকেই গ্রামবাসীরা ছজন মেয়েকে বিবস্ত্র করে গ্রাম প্রদক্ষিণ করায়। দামোর জেলাশাসক এসকৃষ্ণ চৈতন্য জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আশা করা যায় দু-একদিনের মধ্যেই রিপোর্ট আসবে। রিপোর্ট দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories