Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার বালিয়া গ্রাম পঞ্চায়েতে স্বাধীনতা দিবস পালন

রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলাজুড়ে যথাযোগ্য মর্যাদায় ৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি পালন করা হয়। মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করে ভাষণ দেন বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ।উপস্থিত ছিলেন কান্দী মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী, বালিয়া গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারিক বৃন্দ, বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য ও সদস্যারা ও বালিয়া গ্রামের বাসিন্দারা।

স্বাধীনতা দিবস উপলক্ষে গোকুল ঘোষ বলেন, মাতৃভূমির জন্য যে সকল স্বাধীনতা সংগ্রামী নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন, তাঁদের সশ্রদ্ধ প্রণাম জানাই। ভেদাভেদ ভুলে এই দিনকে সামনে রেখে দেশ ও জাতির মঙ্গলে নিজেদের উৎসর্গ করার শপথ নিতে হবে। মুর্শিদাবাদের মাটি থেকে ব্রিটিশরা দেশ শাসনের সূচনা করেছিল। আবার এই জেলা থেকেই স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা হয়েছিল। বহরমপুর বারাক স্কোয়ার ময়দান থেকেই সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল বলেই ইতিহাসে উল্লেখ রয়েছে। ফলে, এই দিনকে ঘিরে জেলাবাসীর আবেগ কাজ করে।রবিবার ৭৫ তম স্বাধীনতা দিবসের সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সরকারি দপ্তর কার্যত জাতীয় পতাকায় মোড়া ছিল।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories