Tuesday, July 28, 2026
27.4 C
Kolkata

স্বাধীনতা দিবসেই হতে পারে ‘এক দেশ, এক স্বাস্থ্য পরিষেবা’র ঘোষণা, তুঙ্গে প্রস্তুতি

এনবিটিভি ডেস্ক: স্বাধীনতা দিবসে বড় ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ‘একদেশ এক রেশন কার্ডে’র পর এবার ‘এক দেশ এক স্বাস্থ্য পরিষেবা’ আনতে চলেছে কেন্দ্র৷ আগামীকাল দিল্লির লালকেল্লা থেকেই প্রধানমন্ত্রী এই ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে৷

এই প্রকল্পে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য রেকর্ড ডিজিটাল ফর্ম্যাটে রাখা হবে৷ এক দেশ এক হেলথ কার্ড ব্যবস্থায় একজন ব্যক্তির সম্পূর্ণ মেডিক্যাল রেকর্ড নথিভুক্ত রাখা হবে৷ তিনি যে সমস্ত চিকিৎসা এবং পরীক্ষা করিয়েছেন তা এই কার্ডে ডিজিটালি সংরক্ষিত করা হবে৷

এই প্রকল্পে প্রত্যেক নাগরিককে একটি করে হেলথ কার্ড তৈরি করতে হবে৷ যাবতীয় টেস্ট এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কার্ডের নম্বরে সংরক্ষিত থাকবে৷ একটি সেন্ট্রাল সার্ভারের সঙ্গে হাসপাতাল, ক্লিনিক এবং চিকিৎসকদের যুক্ত করা হবে৷ যাঁদের কাছে এই কার্ড থাকবে তাঁদের একটি ইউনিক আইডি পাবেন৷ এই আইডি নম্বর দিয়েই তাঁরা এই সিস্টেমে লগইন করতে পারবেন৷

এর সবথেকে বড় সুবিধে এটাই হবে যে দেশের যে কোনও প্রান্তে যে কোনও হাসপাতালে চিকিৎসা করাতে গেলে রোগীকে আর তাঁর সঙ্গে অতীতের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট বয়ে নিয়ে যেতে হবে না৷ কারণ তাঁর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য ওই কার্ডেই সংরক্ষিত থাকবে৷

এই প্রকল্পটি পর্যায়ক্রমে কার্যকর করা হবে৷ প্রথম ধাপে এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ আধারকার্ডের ভিত্তিতে হেলথ কার্ড তৈরি করা হবে৷ তবে এই প্রকল্পে যুক্ত হওয়া বাধ্যতামূলক নয়৷ যাঁরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হবেন, তাঁদের ডাটা সম্পূর্ণ সুরক্ষিত রাখা হবে৷ এই প্রকল্পের হাত ধরে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বদল আনতে চাইছে কেন্দ্র৷

জানা গিয়েছে, ধীরে ধীরে এক দেশ এক স্বাস্থ্য পরিষেবার পরিধি বাড়ানো হবে৷ যাতে শুধু হাসপাতাল বা ক্লিনিকগুলিই নয়, মেডিক্যাল স্টোর এবং মেডিক্যাল ইনস্যুরেন্স কোম্পানিগুলিকেও এই সার্ভারের সঙ্গে যুক্ত করা যায়৷

Hot this week

মিড-ডে মিলের বরাদ্দ আটকে, ধার করে পড়ুয়াদের খাবার জোগাচ্ছে বঙ্গের বহু স্কুল!

হাওড়া জেলার একাধিক সরকারি স্কুলে মিড-ডে মিল বা পিএম...

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

Topics

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

ফাস্ট ট্র্যাক আদালতে অনুপস্থিত সিবিআই আইনজীবী! পিছোল নিট প্রশ্নফাঁস মামলার শুনানি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিট প্রশ্নফাঁস মামলার দ্রুত...

কোটি কোটি ভিউ, তারপর আচমকা উধাও মোদীর ভিডিও! কী জানালো মেটা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও সাময়িকভাবে...

Related Articles

Popular Categories