Wednesday, October 21, 2026
24 C
Kolkata

দেশে ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৬২৪ জনের

নয়াদিল্লি: করোনায় গ্রাফ কখনও উর্ধ্বমুখী হচ্ছে, আবারও কখনও নিম্নমুখী। তবে করোনার দাপট থেকে কবে রক্ষা পাবে দেশবাসী? উদ্বেগ বাড়িয়ে দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু। তবে বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৭৯২।

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৪০৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ২৯ হাজার ৯৪৬। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লক্ষ ৪ হাজার ৭২০ জন।  একদিনে সুস্থতার সংখ্যা ৪১ হাজার। গতকাল, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ২০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৪৪৩। একদিনে সুস্থতার সংখ্যা ছিল ৪৯ হাজার ৭।

এদিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা একটু কমতেই ফের অসচেতনতার ছবি দেখা যাচ্ছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়ছে ভিড়। বিশেষ করে শৈলশহরগুলিতে পর্যটকদের ঢল। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। প্রেস বিবৃতিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘বিশ্বে অতিমারীর ইতিহাস ও প্রাপ্ত তথ্যপ্রমাণ থেকে স্পষ্ট, করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এবং আসন্ন। খুব দুঃখের সঙ্গে আমাদের এটা জানাতে হচ্ছে যে দেশের বহু অংশে সরকার এবং সাধারণ জনগণ খুব বেশি ঢিলেমি দিয়ে দিয়েছে। কোভিড বিধি না মেনেই তারা জমায়েত করছে।’

কেন্দ্রীয় সরকারও মানুষের মধ্যে এই অসচেতনতা নিয়ে উদ্বিগ্ন। স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেছেন, ‘আমরা যখন করোনার তৃতীয় ঢেউয়ের কথা বলছি, আমরা এটিকে আবহাওয়ার পূর্বাভাস হিসেবে দেখছি। এর গুরুত্ব বুঝতে পারছি না। আমাদের যে দায়িত্ব আছে, সেটা পালন করছি না। কাছে আমাদের অনুরোধ, সচেতন ও দায়িত্ববান থাকুন।’ নীতি আয়োগের সদস্য ড. ভি কে পল বলেছেন, ‘করোনার তৃতীয় ঢেউ যাতে কোনওভাবেই ভারতে হানা দিতে না পারে, সেটা নিশ্চিত করার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বলেছেন, করোনার তৃতীয় ঢেউ কবে ভারতে আসবে সেটা নিয়ে আলোচনা না করে আমাদের একে রোখার চেষ্টা করতে হবে।’

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories