Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

চাপে ইংল্যান্ড, বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের শেষে ৭০ রানে এগিয়ে ভারত

নটিংহ্যাম:৪ উইকেটে ১৩২ রান থেকে শুরু করে ২৭৮ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। বারবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তৃতীয় দিন ১৪৬ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারাল টিম ইন্ডিয়া। আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে জেমস অ্যান্ডারসন (৪/৫৪) ও অলি রবিনসনের (৫/৮৫) সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি ভারত। তবে ট্রেন্ট ব্রিজের বাইশ গজের চরিত্র অনুসারে প্রথম ইনিংসে ৯৫ রানের লিড মূল্যবান হতে পারে। এমনটাই মনে করছেন সুনীল গাওস্কর, বীরেন্দ্র সহবাগরা। তবে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৫ রান তুলেছে।

কেএল রাহুল একটা দিক আগলে রেখে ২১৪ বল খেলে করেন ৮৪ রান। ভারতীয় ব্যাটিংয়ের মাথারা একে একে সাজঘরের পথ ধরলেও মাথা ঠাণ্ডা রেখে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রাহুল। ময়াঙ্ক আগরওয়াল মাথায় চোট না পেলে রাহুল হয়তো দলে জায়গা পেতেন না। তবে এই লড়াকু ইনিংস খেলে রাহুলের আত্মবিশ্বাস যেমন বাড়ল, তেমনই টিম ম্যানেজমেন্ট পেল স্বস্তি।

 

বিশ্ব টেস্ট ফাইনালের পর ফের একবার ঋষভ পন্থ ব্যর্থ হলেন। তবে এতে রবীন্দ্র জাডেজা ঘাবড়ে যাননি। বরং নিজের মেজাজে ব্যাট করে তিনিও অধিনায়ক বিরাট কোহলী ও কোচ রবি শাস্ত্রীর ভরসা বাড়ালেন। বুঝিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে তাঁকে সুযোগ দিয়ে ‘বন্ধু’ কোহলী মোটেও ভুল করেননি। টেস্টে ২০০০ রান পূর্ণ করার সঙ্গে থামলেন ৫৬ রানে। এর আগে রাহুলের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৬০ রান। জাডেজা যখন ফিরছেন তখন দলের স্কোরবোর্ড বলছে ভারত ৮ উইকেটে ২৩২। লিড মাত্র ৪৯ রানের।

‘বুড়ো’ অ্যান্ডারসন ও ‘তরুণ’ রবিনসন বাইশ গজে গোলাগুলি ছুঁড়েই চলেছেন। মহম্মদ শামি যখন ফিরলেন তখন ভারত ৯ উইকেটে ২৪৫। তবে দুই ইংরেজ জোরে বোলারের সব পরিকল্পনা ভেস্তে দিলেন যশপ্রীত বুমরা। সঙ্গী হিসেবে পেয়েছিলেন মহম্মদ সিরাজকে। শেষ উইকেটে দুজন ২৬ বলে যোগ করলেন ৩৩ রান। এর মধ্যে বুমরার ব্যাট থেকে এল ৩৪ বলে ২৮ রান। মারলেন ৩টি চার ও ১টি ছয়।

 

 

এরপর দ্বিতীয় ইনিংসে শুধু দুই ইংরেজ ওপেনার নন, বুমরা ও সিরাজকে খারাপ আবহাওয়ার বিরুদ্ধেও লড়তে হয়েছে। ১১ ওভারে মাত্র ২৫ রান তুলে ক্রিজে রয়েছেন রোরি বার্নস ও ডম সিবলে। কোহলীর ভারত দিনের খেলা শেষ হওয়ার সময় ৭০ রানে এগিয়ে রয়েছে। টেস্টের আরও দুই দিন বাকি। নতুন লাল বলের বয়স মাত্র ১১ ওভার। চতুর্থ দিনের প্রথম ঘন্টায় ইংরেজদের দুর্গে আঘাত করলে কিন্তু প্রথম টেস্টেই এগিয়ে যাওয়া সম্ভব। আগ্রাসী মানসিকতার বিরাটবাহিনী এই সুবর্ণ সুযোগ মোটেও হারাতে চাইবে না।

 

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories