Monday, July 13, 2026
36.7 C
Kolkata

দেশে কত চাকরি আছে? ৯ মাস ধরে কোনও তথ্যই দেয়নি কেন্দ্র!

দেশে নতুন চাকরির সংখ্যা ঠিক কত? গত ৯ মাস ধরে এই প্রশ্নের স্পষ্ট উত্তর মিলছে না। কারণ, ২০২৫ সালের অক্টোবরের পর থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) নতুন পিএফ গ্রাহকের মাসিক তথ্য প্রকাশ করেনি। সাধারণত এই পরিসংখ্যান থেকেই সংগঠিত ক্ষেত্রে কত নতুন চাকরি তৈরি হয়েছে, তার একটি ধারণা পাওয়া যায়।

কেন এই তথ্য প্রকাশ বন্ধ, সে বিষয়ে কেন্দ্র বা ইপিএফওর পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে একই সময়ে কেন্দ্র নিয়মিত বেকারত্বের হার প্রকাশ করছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে দেশে বেকারত্বের হার ছিল ৫.৫ শতাংশ, যা আগের কয়েক মাসের তুলনায় বেশি।

বিশেষজ্ঞদের একাংশের দাবি, সরকারি বেকারত্বের হিসাব নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, সপ্তাহে মাত্র এক ঘণ্টা কাজ করলেও সরকারি হিসেবে সেই ব্যক্তিকে আর বেকার ধরা হয় না। তাই প্রকৃত চিত্র এই পরিসংখ্যানে পুরোপুরি ধরা পড়ে না বলেই তাঁদের মত।

শেষবার ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রায় ২১ লাখ নতুন কর্মী পিএফের আওতায় এসেছিলেন। এরপর আর কোনও মাসের তথ্য প্রকাশ হয়নি।

ইপিএফওর একাংশের আধিকারিকদের দাবি, গত বছর চালু হওয়া ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’-র ফলাফল আলাদা করে তুলে ধরতেই এই তথ্য প্রকাশে দেরি করা হচ্ছে। যদিও এই অভিযোগ নিয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

Hot this week

বারুইপুর গণধর্ষণকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল

বারুইপুরের নাবালিকা গণধর্ষণ ও খুনের মামলায় ফের বদলে দেওয়া...

যোগী রাজ্যে পুলিশি নির্যাতনের অভিযোগে উত্তাল বলিয়া, মৃত দলিত যুবকের দেহ নিয়ে বিক্ষোভ পরিবারের

উত্তরপ্রদেশের বলিয়া জেলার রেওতি এলাকায় এক দলিত যুবকের মৃত্যুকে...

Topics

বারুইপুর গণধর্ষণকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল

বারুইপুরের নাবালিকা গণধর্ষণ ও খুনের মামলায় ফের বদলে দেওয়া...

যোগী রাজ্যে পুলিশি নির্যাতনের অভিযোগে উত্তাল বলিয়া, মৃত দলিত যুবকের দেহ নিয়ে বিক্ষোভ পরিবারের

উত্তরপ্রদেশের বলিয়া জেলার রেওতি এলাকায় এক দলিত যুবকের মৃত্যুকে...

তৃণমূলের ১০০০ কোটি টাকা ফ্রিজ করল রাজ্য পুলিশ! তালিকায় মোট ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি)-র আরও ১২টি ব্যাঙ্ক...

ধর্ষণ মামলায় জামিনের পর ভয়াবহ কাণ্ড, স্ত্রী-সন্তান-সহ ৬ জনকে খুনের অভিযোগ

তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় এক রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।...

দমদম বিমানবন্দর থেকে সরছে ১৩৬ বছর পুরনো ‘বাঁকড়া মসজিদ’! দ্রুত শুরু হবে প্রক্রিয়া

দমদম বিমানবন্দরের ভিতরে অবস্থিত ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে...

Related Articles

Popular Categories