Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

আফগানিদের জন্য নতুন ভিসা বিভাগ চালু করল ভারতীয় সরকার  

শেষ হয়েছে দীর্ঘ ২০ বছরের যুদ্ধ। ক্ষমতায় ফিরেছে তালিবান। তারপরেই তালিবান শাসন থাকতে চাই না এমন হাজার হাজার লোক এয়ারপোর্টে ভিড় জমিয়েছে, চেষ্টা করছে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার। যদিও তালিবানরা ক্ষমা ঘোষণা করেছে সকলের জন্য, বন্ধ করেছে যুদ্ধ। তারপরেও দেশ ছাড়তে চাইছেন হাজার হাজার আফগানী।

এবার তাদের সেই আর্তনাদে কান দিয়ে ভারতীয় সরকার চালু করল নতুন ভিসা বিভাগ। ভারতীয়দের ফিরিয়ে আনার সাথে সাথে আফগানীরাও যাতে ভারতে এসে আশ্রয় নিতে পারেন তার ব্যবস্থা করছে ভারতীয় সরকার।

এবার ভারতে ঢোকার ক্ষেত্রে দ্রুত আবেদনের জন্য এবার ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসার নতুন বিভাগ চালু করেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র টুইটে জানিয়েছেন, বিদেশমন্ত্রক আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে। সেখানকার বর্তমান পরিস্থিতির জেরে ভিসার নিয়ম-নীতি সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। ভারতে ঢোকার জন্য ফাস্ট-ট্র্যাক ভিসা আবেদনের সুযোগ মিলছে। ‘ই-ইমার্জেন্সি এক্স-মিস্ক ভিসা’ বা ইলেকট্রনিক ভিসা নামে একটি নয়া বিভাগ চালু করা হয়েছে। যে উদ্যোগের মাধ্যমে সহজেই ভারতে ঢোকার ক্ষেত্রে অনুমোদন মিলবে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, “যাঁরা আফগানিস্তান ছেড়ে ভারতে আসতে চান তাঁদের পুনর্বাসনে সহায়তা করবে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কাবুলে ভারতীয় রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মীদের একটি বিশেষ বিমানে ফেরানো হয়েছে।” বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছেন, “আফগানিস্তানে থাকা ভারতীয়রা যাঁরা দেশে ফিরতে চান তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। জরুরি ভিত্তিতে যোগাযোগের জন্য বিশেষ কয়েকটি ফোন নম্বরও দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।”

আফগানিস্তানে একটানা ২০ বছর ধরে ছিল মার্কিন সেনা। তারা সন্ত্রাবাদের বিরুদ্ধে লড়তেই আফগানিস্তানে আসলেও শেষ ২০ বছর ধরে রক্ষক্ষয়ী যুদ্ধে জড়িত ছিল আফগানিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী তালিবানের সাথে। এবং অবশেষে পরাজয় স্বীকার করে আফগানিস্তান ছাড়ছে তারা।

আফগানিস্তান ছাড়া আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরানো নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। বাইডেন আরও জানিয়েছেন, তিনি তাঁর সিদ্ধান্তের উপরে পুরোপুরি দাঁড়িয়ে আছেন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories