Friday, March 6, 2026
24.4 C
Kolkata

ইন্দোরের রাস্তায় মাইকেল জ্যাকসন রুপী ট্রাফিক পুলিশ হয়ে উঠল সেলিব্রিটি

নিউজ ডেস্ক : রাস্তার মোড়ে কে উনি? ট্রাফিক পুলিশ নাকি সেলিব্রিটি। সাদা শার্ট , পরনে নীল প্যান্ট, মাথায় টুপি। ইনি কি পপস্টার মাইকেল জ্যাকসন? নিখুঁত স্টেপে চলছে ট্রাফিক সামলানোর কাজ। গত ১৬ বছর ধরে রঞ্জিত সিং ইন্দোরে দাঁড়িয়ে এইভাবে মানুষের মনোরঞ্জনের সাথে চালিয়ে যাচ্ছেন ট্রাফিক পুলিশের কাজ। ইন্দোরে রাস্তায় এখন সবাই তাকে মাইকেল জ্যাকসন নামেই চেনে। সোশ্যাল মিডিয়ায় এত বেশি ভাইরাল হয়েছেন যে তিনি এখন সেলিব্রিটি বটে। সিগন্যাল দেখে গাড়ি থামিয়ে মানুষ তার কাছে ছুটে যায় একটা সেলফি তোলার জন্য।

সংবাদমাধ্যমের কাছে তার এই চিত্তাকর্ষক ট্রাফিক সামলানোর কায়দার ইতি বিত্তান্ত বর্ণনা করতে গিয়ে তিনি এক মর্মস্পর্শী ঘটনার কথা বলেছেন। তিনি বলেন, তখন তিনি সবে মাত্র চাকরিতে ঢুকেছেন। একদিন ওয়াকিটকিতে শোনা যায় দূরে একজন ব্যাক্তি দুর্ঘটনায় মারা গেছে। সেখানে গিয়ে তিনি দেখেন তারই এক ছোটবেলার বন্ধুর প্রাণহীন দেহ পড়ে আছে রাস্তায়। তখনই তিনি প্রতীক্ষা করেন এমন এক কায়দায় তিনি ট্রাফিকের কাজ করবেন যাতে মানুষ তার প্রতি আকৃষ্ট হয় এবং ট্রাফিক সিগন্যাল অমান্য না করেন। ইন্দোরে অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত চৌবে জানান, রঞ্জিত সিং যে অভিনব কায়দায় এই কাজ সামলান তাতে সকলেই খুব খুশি। তার কাজের ধরন সত্যিই প্রশংসার দাবি রাখে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories