Friday, March 6, 2026
28.9 C
Kolkata

হোলিতে মুসলিমদের ঘরে থাকার নিদান বিহারের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুরের ! তিব্র উত্তেজনা বিহারের রাজনীতিতে

বিহারের মধুবনী জেলার বিসফি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচৌল সম্প্রতি মন্তব্য করেছেন যে, আসন্ন হোলি উৎসবের দিন মুসলিমদের ঘরে অবস্থান করা উচিত। তিনি বলেন, “বছরে ৫২টি শুক্রবার থাকে। একটি শুক্রবার হোলির দিনে পড়েছে। আমি মুসলিমদের অনুরোধ করছি, তারা যেন হিন্দুদের হোলি উদযাপনে বাধা না দেন। যদি তাদের গায়ে রং লাগানো হয়, তাহলে তারা যেন অসন্তুষ্ট না হন। যদি এতে সমস্যা থাকে, তাহলে তারা ওইদিন ঘরে থাকুন।”

বিজেপি বিধায়কের এই মন্তব্যের পর বিহারের রাজনীতিতে বিতর্কের সৃষ্টি হয়েছে। রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী ইসরাইল মনসুরী প্রশ্ন তুলেছেন, “হোলিতে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়ক এত চিন্তিত কেন? এই ধরনের লোকজন ক্ষুদ্র রাজনীতির স্বার্থে সাম্প্রদায়িক ঝামেলা উস্কে দেয় এবং নিজেদের সনাতন ধর্মের ধ্বজাধারী হিসেবে তুলে ধরার চেষ্টা করে।”

এদিকে, রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ও জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) নেতা জামা খান আশ্বস্ত করেছেন যে, প্রশাসন হোলি ও রমজান মাসের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচৌলের মন্তব্যের পর রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “বিজেপি বিধায়ক কি বিহারকে তার বাবার রাজ্য ভাবেন? উনি কে? এহেন মন্তব্য কীভাবে করেন?” তিনি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে উদ্দেশ্য করে বলেন, “মুখ্যমন্ত্রীর যদি সাহস থাকে, তাহলে বিজেপি বিধায়ককে ক্ষমা চাইতে বলবেন।”

উল্লেখ্য, এ বছর হোলি উৎসব ও রমজান মাসের শুক্রবার একই দিনে পড়ায় প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories