Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মহাপ্রভুর পাঁচশো ছত্রিশ তম আবির্ভাব উপলক্ষ্যে আন্তর্জাতিক মানের উৎসবের সূচনা মায়াপুরে

সুরজিৎ দাশ, নদীয়া:শ্রীচৈতন্য মহাপ্রভুর 536 তম আবির্ভাব উপলক্ষ্যে একমাস ব্যাপী উৎসবের আয়োজন করা হয় নদীয়া নবদ্বীপের মায়াপুর ইসকন মন্দিরে। এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক মানের উৎসবের সূচনা হয়।

দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করে। গত 24 শে ফেব্রুয়ারি থেকে এই উৎসবের দিন শুরু হয়েছিল এবং চলবে কুড়ি মার্চ পর্যন্ত। আজকের দিনটিতে যেহেতু চৈতন্য মহাপ্রভুর 536 তম আবির্ভাব সেই কারণে এই দিনটিতে শুভ উদ্বোধন করা হয় উৎসবের। মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস বলেন, প্রতি বছরই এই উৎসব এক মাস ধরে চলে। দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবে অংশগ্রহণ করে।

যেহেতু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল দোল পূর্ণিমার দিন সেই কারণে দোল পূর্ণিমা উৎসবের সূচনা হিসেবেও দিনটি পালন করা হয় মায়াপুর ইসকন মন্দিরে। এদিন এই উৎসব ঘিরে মায়াপুর ইসকন মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories