২০২৬ সালে বীরভূম জেলার অন্তর্গত মুরারই থানার পলশায় আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল আন্তর্জাতিক সুফি সম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজক সৈয়দ মীর শামসের আলি জানান, পলশা গ্রামের কারবালা ময়দানেই এই বড় ধর্মীয় অনুষ্ঠানটি আয়োজিত হবে। সোমবার নর পলশা ঈদগাহ ময়দানে জেলা ও ভিন জেলা থেকে আসা ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে এই অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে এক আলোচনা সভা হয়। জানা গেছে, এই সম্মেলনে দেশ-বিদেশের বহু ইসলামিক ধর্মগুরু যোগ দেবেন। অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ও আশা দেখা যাচ্ছে।
Popular Categories


